নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১৮ আগষ্ট ২০২৫ ০৬:২৫ এ.এম
প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে চীন সরকার তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নতুন ভিসা চালু করতে যাচ্ছে। 'কে ভিসা' নামে এই বিশেষ ভিসাটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
চীনের স্টেট কাউন্সিল বৃহস্পতিবার (১৪ আগস্ট) নতুন ভিসার ঘোষণা দিয়েছে।
এই ভিসার মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের মেধাবী তরুণদের আকর্ষিত করা। 'কে-টাইপ' ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই দেশি বা বিদেশি কোনো খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে, অথবা ওইসব প্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।
এর মাধ্যমে চীন নিশ্চিত করতে চায় যে শুধুমাত্র যোগ্য এবং উচ্চ শিক্ষিত ব্যক্তিরাই এই বিশেষ সুবিধাটি পাবেন।
নতুন এ ভিসার অন্যতম প্রধান সুবিধা হলো এর সহজ আবেদন প্রক্রিয়া। অন্যান্য সাধারণ ভিসার মতো এর জন্য কোনো চীনা নিয়োগকর্তা বা অফারকারী সংস্থার প্রয়োজন হবে না। এছাড়াও এই বিশেষ ভিসাধারীরা একাধিকবার চীনে প্রবেশ করতে পারবেন, এবং ভিসার মেয়াদ ও অবস্থানের সময়সীমাও সাধারণ ভিসার চেয়ে অনেক বেশি সুবিধাজনক হবে।
যদিও বয়সের নির্দিষ্ট সীমা এখনো জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি ৪০ থেকে ৪৫ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য হবে।
এই পদক্ষেপকে ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তি পরাশক্তি হওয়ার চীনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বেইজিং ইতোমধ্যে 'ট্যালেন্টেড ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম'-এর মতো বিভিন্ন কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে গবেষণার জন্য সরকারি তহবিল কমানো হচ্ছে, যা চীনকে বৈশ্বিক মেধাবী তরুণদের আকর্ষণে একটি বাড়তি সুবিধা এনে দিতে পারে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ