আর মাত্র ৩ মাস পরই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার ফুটবল সেরার প্রতিযোগিতা কোপা আমেরিকা। মহাদেশীয় এই লড়াইয়ের এবারের আসরে শিরোপার অন্যতম বড় দাবিদার ব্রাজিল। টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।
এদিকে এক ট্যাকেলে লিভারপুলকে পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি নিজেও ইনজুরিতে পড়েছেন এডারসন মোয়ারেস। লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির শেষ ম্যাচে পুরো ৯০ মিনিটও খেলা হয়নি এডারসনের। অস্বস্তিতে পড়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। ফলে মার্চে ব্রাজিলের দুই আন্তর্জাতিক ম্যাচেও দেখা যাবে না তাকে।
চোটের কারণে ব্রাজিলের প্রথম গোলরক্ষক আলিসন বেকার আগে থেকেই ছিলেন না। লিভারপুলে খেলা এই গোলরক্ষক এখন আছেন পুনর্বাসনে। ব্রাজিল এবার হারিয়ে ফেলল এডারসনকেও। বাধ্য হয়েই তার বদলি ডাকতে হয়েছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে।
বদলি হিসেবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দলে ডেকেছেন ভাস্কো দা গামার লিও জারদিমকে। ২৮ বছর বয়েসী এই গোলরক্ষক ব্রাজিলিয়ান লিগে নিয়মিত খেলেছেন। ফ্রেঞ্চ ক্লাব লিলে খেলার অভিজ্ঞতা আছে তার। জারদিম ছাড়াও ব্রাজিল দলে গোলকিপার হিসেবে আছেন অ্যাথলেটিকো পারানায়েন্সের বেন্তো ও সাও পাওলোর রাফায়েল।
গোলরক্ষক ছাড়াও বেশ কিছু পজিশনেই ইনজুরি সমস্যা আছে ব্রাজিলের। চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন পিএসজির মার্কিনিওস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মার্কিনিওসের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।
মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
প্রীতিম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দল
গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফ্যাবরিজিও ব্রুনো ।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।
ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ