নবীন নিউজ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫১ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ‘বন্ধু’ বলে পরিচিত দেশটির ধনকুবের গৌতম আদানিকে নানা ধরনের রাষ্ট্র সুবিধা দেওয়ার অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় দেশ ও দেশের বাহিরে এসব অভিযোগ নিয়ে মোদির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে কংগ্রেসসহ দেশটির অন্যান্য দলকে।
সম্প্রতি পাকিস্তান সীমান্তের কাছে আদানি গ্রুপের সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ, সীমান্তের কাছে সংবেদনশীল এলাকা হওয়া সত্ত্বেও এই প্রকল্পের জন্য নিরাপত্তা বিধি শিথিল করা হয়েছে। গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুজরাটের কাছে পাকিস্তান সীমান্ত থেকে এক থেকে দুই কিলোমিটারের মধ্যে এলাকাটি। বায়ু বিদ্যুৎকল এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য ৪৪৫ বর্গকিলোমিটার জমি পেয়েছে আদানি গ্রুপ। অথচ সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনকে জমি বরাদ্দ করেছিল গুজরাট সরকার। এর জন্য সংবেদনশীল এলাকায় বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়।
এখন অভিযোগ উঠছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই গুজরাট সরকারকে জমি ফেরত দেয় সোলার এনার্জি কর্পোরেশন। এরপর সেই জমি আদানিকে তুলে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে একযোগে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, দেশের সমস্ত সম্পদ প্রধানমন্ত্রীর বন্ধুর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এত চরমে পৌঁছেছে যে সীমান্তের নিরাপত্তা বিধিও বদলে দেওয়া হচ্ছে!
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সীমান্তের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ