একের পর এক সেরা গোলরক্ষকের ইনজুরিতে কোণঠাসা ব্রাজিল দল। সেলেকাওদের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন বেকার আগেই চোটে ছিটকে গিয়েছিলেন। এবার ইনজুরির কারণে এদেরসনকেও হারাল দলটি।
গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার সিটি মহারণে পাওয়া চোটই জাতীয় দল থেকে ছিটকে ফেলেছে সিটি গোলকিপারকে। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তার বদলি হিসেবে দলে ডেকেছেন ভাস্কো দা গামার লিও জারদিমকে। যেখানে গোলকিপার হিসেবে স্কোয়াডে আগে থেকেই ছিলেন অ্যাথলেটিকো পারানায়েন্সের বেন্তো ও সাও পাওলোর রাফায়েল।
ব্রাজিল আগামী ২৩ ও ২৬ মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হওয়া লিভারপুল-সিটি ম্যাচে পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়েছিল অলরেডরা। তবে পেনাল্টিটির দায়টা ছিল এদেরসনেরই। গোল বাঁচাতে গিয়ে লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনিয়েজকে বাজেভাবে ফাউল করে বসেন তিনি। ব্রাজিলিয়ান গোলকিপার নিজেও চোট পান সেই ঘটনায়। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পেনাল্টি ঠেকাতে ব্যর্থ হওয়ার কিছুক্ষণ পরে যন্ত্রণা সইতে না পেরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এদেরসন।
চোটের কারণে আগামী ৩১ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচেও খেলতে পারবেন না এদেরসন।
এদিকে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন পিএসজির মার্কিনিওস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মার্কিনিওসের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।
গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফাবরিসিও ব্রুনো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।
ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ