নবীন নিউজ ডেস্ক ২৬ অক্টোবার ২০২৪ ০৪:৪০ পি.এম
সংগৃহীত ছবি
সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর সাদা পোশাকের ক্রিকেটে টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। অবশেষে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো রোহিত শর্মার দল। বেঙ্গালুরু পর পুনে টেস্টে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলে ১৩ উইকেট শিকার করেছেন এই কিউই স্পিনার। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো স্বাগতিকরা।
পুনে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ভারতের ব্যাটিং লাইন। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ রান খরচায় ৭ উইকেট নেন স্যান্টনার।
১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম ল্যাথামের ব্যাটে ভর করে ২৫৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেঞ্চুরির কাছে গিয়েও ৮৬ রানে সাজঘরে ফিরে যান ল্যাথাম। এছাড়া ৮২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ৪টি ও রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ওপেনার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা দ্রুত আউট হলেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জয়সওয়াল।
ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে রানের চাকা সচল রাখেন জয়সওয়াল। দলীয় ৯৬ রানে ৩১ বলে ২৩ রান করে আউট হন গিল। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জয়সওয়াল। দলীয় ১২৭ রানে আউট হওয়ার আগে ৬৫ বলে ৭৭ রান করেন তিনি।
জয়সওয়ালের বিদায়ের ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। বিরাট কোহলি ১৭, শরফরাজ খান ৯, ওয়াশিংটন সুন্দর ২১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রিঝভ পন্থ।
এরপর রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ২০৬ রানে ৩৪ বলে ১৮ রান করে আউট হন অশ্বিন।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ