নবীন নিউজ ডেস্ক ০৭ মার্চ ২০২৫ ০৫:৩৪ এ.এম
ছবি- সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’
গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।
তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, “যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।”
এছাড়া তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেকে, সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি, অর্থায়ন করছে বলে জানিয়েছেন নাহিদ। তিনি বলেছেন, শিগগিরই তারা নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চাইবেন।
সূত্র: রয়টার্স
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন