রবিবার ১৪ ডিসেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মাগুরার সেই শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের নামে মামলা, সবাই গ্রেপ্তার

নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৪:৫৫ পি.এম

সংগৃহীত ছবি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (৮ মার্চ) দুপুরে ভুক্তভোগীর মা আয়েশা আক্তার বাদী হয়ে এ মামলা করেন। ইতোমধ্যে এ মামলায় ভুক্তভোগীর বড় বোনের স্বামী সজীব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০) গ্রেপ্তার হয়েছেন।

ভুক্তভোগী শিশুটির মা আয়েশা আক্তার বলেন, চারজনের নামে মামলা করেছি। পুলিশ তাদের গ্রেপ্তারও করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। 

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, আজ বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এরই মধ্যে তার চিকিৎসার জন্য ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটির পরিস্থিতি অবনতির দিকে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

চিকিৎসকেরা শিশুটির ব্যাপারে খুব আশাবাদী নন জানিয়ে ঢামেক হাসপাতালের এই পরিচালক বলেন, মেডিকেল বোর্ড বসে শিশুটির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ভুক্তভোগী শিশুর চিকিৎসা ফ্রি করা হবে বলেও এ সময় জানান ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

এর আগে, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

সে সময় শিশুর মামাতো ভাই সুজন বলেন, এতটুকু একটা শিশুর সঙ্গে এরকম বর্বর আচরণ হবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। আমার ছোট বোনটি এই জানুয়ারি মাসে তৃতীয় শ্রেণিতে উঠেছিল। এরই মধ্যে সব এলোমেলো করে দিলো ওই পাষণ্ড। আমরা আগে যদি জানতাম বোনের বাড়িতে বেড়াতে যাওয়া তার জন্য কাল হয়ে দাঁড়াবে, তাহলে কখনই তাকে সেখানে বাড়িতে যেতে দিতাম না। 

তিনি আরও বলেন, আমাদের পরিবারের কাউকেই আমার ছোট বোনের সঙ্গে বেশি দেখা করতে দিচ্ছেন না দায়িত্বরত চিকিৎসকরা। তারা ভেতর থেকে এসে আমাদেরকে যা জানাচ্ছেন, আমরা তাই জানতে পারছি।

তার আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতের দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে হাসপাতালের পিআইসিইউতে নেওয়া হয়।

সে সময় শিশুর চাচা বলেন, আমার ভাতিজি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। শনিবার নিজ বাড়ি শ্রীপুর থেকে সে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। 

তিনি আরও বলেন, মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় ঢামেকে আনা হয়।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন

news image

আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ

news image

পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

news image

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল

news image

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

news image

প্রবাসীদের ভোটে নজর বিএনপির

news image

এক লাফে স্বর্ণের ভরিতে বাড়ল প্রায় ৯ হাজার টাকা