মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আতঙ্কে ‘রাতের ভোটের সহযোগী’ সাবেক ডিসিরা

নবীন নিউজ, ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ০১:০৯ পি.এম

সংগৃহীত ছবি

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ৬৬ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৪৫ জনকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ২১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব কর্মকর্তা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘একতরফা’ ওই নির্বাচনে মোট ১৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার শরিকরা। ওই নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে।

২০১৮ সালের নির্বাচনের (একাদশ জাতীয় সংসদ) মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা ২৮৮টি আসনে জয় পায়। বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি আসন। বাকি তিনটি আসন পায় বাকি দলগুলো। এ নির্বাচনেও ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে ‘দিনের ভোট রাতে করার’ অভিযোগ আনা হয়।

সর্বশেষ ২০২৪ সালের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনা।

এসব নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করার অভিযোগ আনা হয় ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৬৬ জন সাবেক রিটার্নিং অফিসারের (জেলা প্রশাসক) বিরুদ্ধে।

সূত্র বলছে, নির্বাচনে অনিয়মের সহযোগিতা ছাড়াও তাদের কারও কারও বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবমিলিয়ে সাবেক এসব ডিসি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম করে কেউ অবসরে গেলেও শাস্তি থেকে রেহাই পাবেন না। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। এ বিষয়ে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কেউ কেউ গ্রেপ্তারও হতে পারেন। এ কারণে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৪৫ ডিসিকে ওএসডি

বিতর্কিত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ৩৩ জন ডিসিকে গত ১৯ ফেব্রুয়ারি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। একই কারণে ১২ জন কর্মকর্তা এর আগেই ওএসডি হন।

গত ১৯ ফেব্রুয়ারি ওএসডি হওয়া ৩৩ কর্মকর্তা হলেন— বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহমুদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) হায়াত-উদ-দৌলা খাঁন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক (যুগ্মসচিব) মঈনউল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) এস এম আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সদস্য (যুগ্মসচিব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্মসচিব) সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ।

এ তালিকায় রয়েছেন— দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় (যুগ্মসচিব) কাজী এমদাদুল ইসলাম এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব এস এম মোস্তফা কামাল।

এ ছাড়া ওএসডি করা হয়— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম-প্রধান (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্মসচিব) মো. শহিদুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল হোসেন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. আলী আকবরকে।

আরও রয়েছেন— বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) এস এম আজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব (যুগ্মসচিব) মো. মাসুদ আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব গোপাল চন্দ্র দাশ।

২১ ডিসিকে বাধ্যতামূলক অবসর

গত ২০ ফেব্রুয়ারি সাবেক ২১ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তাদের মধ্যে দুজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মোখলেসুর রহমান সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়লা ফারজানা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মোহাম্মদ শফিউল আরিফ, বিদ্যুৎ বিভাগের ফয়েজ আহাম্মদ, বাংলাদেশ কপিরাইট অফিস ও কপিরাইট নিবন্ধনের মো. তোফায়েল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটিডি) কামরুন নাহার সিদ্দীকা।

এ তালিকায় আরও রয়েছেন— ভূমি সংস্কার বোর্ডের সদস্য উম্মে সালমা তানজিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রাব্বী মিয়া, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সুভাষ চন্দ্র বিশ্বাস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলম, ইউএই আবুধাবি বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার লেবার মো. আব্দুল আওয়াল, বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের (ব্যান্সডক) মহাপরিচালক মো. শওকত আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় দাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এনামুল হাবীব, পরিকল্পনা বিভাগের আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. হামিদুল হক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির।

ওএসডি-বাধ্যতামূলক অবসর শুধু শাস্তি নয়, একটি বার্তা  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। এটির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের একটি বার্তা দেওয়া হচ্ছে। সেটি হলো— প্রতিবাদ করা। প্রতিবাদ করলে ফল পাওয়া যায়। আর প্রতিবাদ না করার ফলে এ জাতি যে পর্যায়ে এসেছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য এ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, একটি (শাস্তিমূলক) ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে।

‘এটাও বলা হয়েছে যে, তারা ঘৃণ্য অপরাধ (অর্থ সংক্রান্ত) করেছেন। আমাদের কলিগদের (সহকর্মী) সম্পর্কে অনেক কথা বাজারে আছে। চার কোটি, পাঁচ কোটি, ৩০ কোটি (আর্থিক অনিয়মের অভিযোগ)...। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে যদি দেখি যে, সত্যি সত্যি ঘটনা আছে; শুধু তাদেরকে আমরা দুদকে (দুর্নীতি দমন কমিশন) পাঠাব।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন; আইনের বাইরে থেকে অতিরঞ্জন হিসেবে যে কাজগুলো করেছেন, তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। তাদেরও চাকরিবিধির অধীনে যার যে সাজা তারা সেটি পাবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে, তাদের পুরো কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে পাঠাব। এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠিপত্রও চলে গেছে।’

সামনে ভোট, বর্তমানে প্রশাসনে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে যাচ্ছেন আপনারা— এমন প্রশ্নের উত্তরে মোখলেস উর রহমান বলেন, ‘সামনে নির্বাচন। ডিসিরা তিনদিন (ঢাকায় অনুষ্ঠিত ডিসি সম্মেলন) থেকে গেলেন। আমরা ডিসিদের এই মেসেজ দিয়েছি যে, আপনারা রিটার্নিং অফিসার হবেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সাহসের সঙ্গে আইনকানুন মেনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই মেসেজ পেয়ে যাবেন যে, না করলে কী ফল হয়!’

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন