নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৩:০৫ পি.এম
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পরে এ অভিযোগে করা মামলায় ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠয়েছে থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে বাগানে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জহুর তখন পালিয়ে যায়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ (৮ মার্চ) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
নবীন নিউজ/ জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা