নবীন নিউজ ডেস্ক ০৭ মার্চ ২০২৫ ০৩:৩৬ পি.এম
ছবি- সংগৃহীত।
বিশ্ববিখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি। যিনি তার একাধিক হিট গান, মিউজিক ভিডিওর জন্য হলিউডে ইতিহাস গড়েছেন অনেক আগেই। তবে এবার কেটি ইতিহাস গড়ছেন মহাকাশ অভিযানে।
খুব শিগগিরই মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন বিখ্যাত এই পপ তারকা। জানা যায়, জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে যাত্রা করবেন কেটি পেরি।
একা নন, কেটির সঙ্গে থাকছেন আরও পাঁচজন নারী অভিযাত্রী। তারা হলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সানতেজ, জনপ্রিয় সঞ্চালক গেইল কিং, সাবেক নাসা বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ এই নারী মিশনের নেতৃত্বে থাকবেন মার্কিন এ পপ তারকা। আর তাই এ মহাকাশ সফর ঠাঁই পাবে ইতিহাসের পাতায়।
চলতি বছরেই এনএস-৩১ মিশনটি মহাকাশের পথে রওনা দেবে। তবে আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত থাকবেন কেটি পেরি। তাই ধারণা করা হচ্ছে, এর আগেই মহাকাশ অভিযান সম্পন্ন হবে তার।
প্রথমবার মহাকাশ ভ্রমণ প্রসঙ্গে কেটি আশা প্রকাশ করে বলেন, নতুন মিশনটি শেপার্ড অনুষ্ঠানের একাদশতম মানববাহী ফ্লাইট। মহাকাশযানটি পাইলট ছাড়াই মহাকাশে পাড়ি দেবে।
কেটি আরও বলেন, মিশনটি ১১ মিনিটের। এই মিশনের লক্ষ্য হলো আগামী প্রজন্মের নারী মহাকাশচারীদের অনুপ্রাণিত করা। আশা করছি, এ অভিযান বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের মহাকাশ অনুসন্ধানের প্রতি আগ্রহ জাগাবে ৷ মহাকাশ গবেষণায় নারীদের ক্যারিয়ার গড়তে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, ৪০ বছর বয়সি কেটি পেরি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় পপতারকা। ২০০১ সালে ক্যারিয়ার শুরু করেন। কাজের স্বীকৃতি হিসেবে পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’