বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক না: আসিফ নজরুল

নবীন নিউজ, ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৫ পি.এম

সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড এলার্টের আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ইন্টারপোল তাদের অবস্থান থেকে ব্যবস্থা নেবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক না। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বরং ভারত চায় এই ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম চলছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ট্রাইবুনালে এরমধ্যেই ৩০০টি অভিযোগ, ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। তার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ ফেব্রুয়ারিতে মাসে শেষ হবে। এরপর চার্জশিট গঠণের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। আর ঈদের পর এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়াও অক্টোবরের মধ্যে ৩/৪ টি মামলার রায় হবে বলে আশা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেকমন্ত্রী ও শীর্ষ আওয়ামী লীগ নেতারা এই মামলার আসামি।

আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে ট্রাইব্যুনালে একেকটি মামলার বিচারে আড়াই বছর সময় লেগেছিলো। আমাদের এর চেয়ে অনেক কম সময় লাগবে। দ্রুত বিচারে প্রসিকিউশন টিম দিন-রাত কাজ করছে। আগামী অক্টোবরে ৩/৪টি মামলার রায়ের আশা করছি।

সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা বিচারাধীন ছিলো। এর মধ্যে ৩৩২ টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি ৬১ টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। আর ৩টি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রত্যাহার করা হচ্ছে না।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের আমলের ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এর মধ্যে ৫৩টি মামলা আজ কালের মধ্যে প্রত্যাহার হবে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার করছে বলে জানিয়ে তিনি বলেন, গৃহযুদ্ধের কথা বলে অপপ্রচার ও কুৎসা করা হচ্ছে। আওয়ামী লীগ যা ইচ্ছা তা বলে যাচ্ছে, এগুলো পাত্তা দেয়া যাবে না। আওয়ামী লীগের দুটি অস্ত্র মিথ্যাচার আর অপপ্রচার।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন