মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, কিনতে লাগবে গোটা দেশের বাজেটের সমান টাকা

নবীন নিউজ ডেস্ক ২৫ সেপ্টেম্বার ২০২৪ ১১:২৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অনেকেই হয়তো দামি বাড়ি, দামি কাপড়, বা দামি গয়না দেখেছেন। কিন্তু কখনও কি এমন গাড়ি দেখেছেন, যার দাম একটি ছোট দেশের বাজেটের সমান? হ্যাঁ, এমন একটি গাড়ি আছে, যার দাম এত বেশি যে, তা কিনতে হলে অনেককেই পুরো পকেট খালি করতে হবে। এমনকি বিশ্বের ধনী ব্যক্তিরাও এই গাড়ি কেনার আগে ১০০ বার ভাববেন!

তবে এত দামি হওয়ার পরেও, এই গাড়ি ব্যবহার করা একেবারে সহজ নয়। রাস্তায় কোথাও পার্ক করা থাকলে এবং কোম্পানির কেউ তা দেখে ফেললে, গাড়িটি সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হবে। এমনকি, গাড়ির মালিক যদি নিজের ইচ্ছামত কোনো পরিবর্তন আনতে চান, সেটাও সম্ভব নয়। যেন টাকা দিয়ে গাড়ি কিনেও ভাড়া নেওয়ার মতো অবস্থা! কেন এমন বিশেষ অধিকার ধরে রাখে কোম্পানি? আজ জানাবো সে রহস্য।

রোলস রয়েস, যা সবসময়ই এক্সক্লুসিভ গাড়ির জন্য পরিচিত, এবার বাজারে এনেছে রোলস রয়েস লা রোজ নোঁরে ড্রপটেইল। এটি ভেঙেছে সব রেকর্ড, কারণ এই বিলাসবহুল গাড়ির দাম ৩২ মিলিয়ন ডলার, যা প্রায় ৩০০ কোটি টাকার সমান! তাই এটি এখন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। রোলস রয়েসের মতে, এই গাড়িটি এক গোলাপ ফুলের মতো, যা শুধু ধনীদের জন্যই তৈরি। কিন্তু সব ধনী ব্যক্তিরাও এটি কিনতে পারবেন না! কোম্পানি ক্রেতার স্ট্যাটাস যাচাই করে এবং নিশ্চিত হয় যে তিনি সত্যিই এই গাড়ি ব্যবহারে যোগ্য কিনা।

কিন্তু কেন এর মূল্য এত আকাশচুম্বী? রোলস রয়েস লা রোজ নোঁরে ড্রপটেইল তৈরিতে ব্যয় করা হয়েছে হাজার হাজার ঘণ্টা। এর ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়, আর এতে আছে বিশেষ কিছু ফিচার। পেইন্টের পাশাপাশি গাড়ির সরঞ্জামেও রয়েছে বিলাসিতার ছোঁয়া। গাড়ির কাঠের কাজগুলোতে এমন বিশেষ পলিশ ব্যবহার করা হয়েছে, যা আলোতে চকচকে দেখায়।

গাড়িটির এক্সটেরিয়র ডিজাইন করতে ১৫০টির বেশি বৈচিত্র্য পরীক্ষা করা হয়েছে। ফ্রান্সের একটি বিশেষ গোলাপের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে গাড়িটি ডিজাইন করা হয়েছে, যার একটি গাঢ় লাল রং আছে, যা ছায়ার পড়লে কালো দেখায়। এই বিলাসবহুল গাড়িতে আছে দুটি দরজা ও দুটি আসন।

ইন্টেরিয়রের কথা বললে, গাড়িতে আছে ১,৬০০ এর বেশি হাত তৈরি কাঠের উপাদান। রোলস রয়েসের ইঞ্জিনিয়ার দল প্রায় ৫ বছর ধরে এই গাড়িটি ডিজাইন ও নির্মাণ করেছে। গাড়ির ড্যাশবোর্ডে আছে অডমার্স পিগুয়েট রয়্যাল ওয়াক কনসেপ্টের ঘড়ি। আর গাড়িটির গতি এত বেশি যে, এটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ৫ সেকেন্ড।

এ ছাড়া, রোলস রয়েস গাড়ির কাস্টমাইজেশনের জন্য বিখ্যাত। গ্রাহক যে রকম চান, সেই অনুযায়ী গাড়িটি সাজিয়ে দেয় সংস্থা। এই গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেম ৩০টি ফ্রিজের শক্তি সমান!

গাড়িটির ছাদে ব্যবহার করা হয়েছে ইলেক্ট্রোক্রোমিক কাঁচ, যা একটি বোতাম টিপেই স্বচ্ছ থেকে কালো হয়ে যায়। এতে রয়েছে একটি পরিবর্তনযোগ্য হার্ডটপ যা আধুনিক প্রযুক্তির এক প্রতীক। তবে, রোলস রয়েস লা রোজ নোঁরে ড্রপটেইল শুধুমাত্র একটি গাড়ি নয়, এটি একটি স্টেটমেন্ট। ধনীরা মনে করেন এটি তাদের সম্পদ এবং সুনামের প্রতীক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরাই সামর্থ্য রাখেন এমন চোখ ধাঁধানো গাড়ি কেনার। বিশ্বে মোট পাঁচটি রোলস রয়েস লা রোজ নোঁরে ড্রপটেইল বানানো হবে, যা গ্রাহকদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে দেবে রোলস রয়েস।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে