নবীন নিউজ ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৫:০১ পি.এম
ছবি- সংগৃহীত।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মাদক (গাঁজা) সেবনের সময় দুই আবাসিক হলে ১৩ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে হলের প্রভোস্ট ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল অভিযান চালিয়ে তাদের আটক করেন। এদের মধ্যে শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাতে (শুক্রবার) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কিছু শিক্ষার্থীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়েছে। সংখ্যায় কতজন ছিল তা লিখিত আকারে এখনও আমাদের কাছে পৌঁছায়নি। আগামীকাল (রবিবার) আড়াইটার দিকে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তাদের অপরাধ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে চুয়েট প্রশাসন। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ মোহাম্মদ শাহ হলে মাদক সেবন ও নিজ অধিকারে মাদক রাখার দায়ে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে চিরতরে বহিস্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি