নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ১২:০৬ পি.এম
ছবি- সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর পোশাক নিয়ে মন্তব্য করে উত্ত্যক্ত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সহকারী-বাইন্ডার মোস্তাফা অর্ণব অরণ্য নামের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার (৫ মার্চ) মধ্যরাতে অভিযুক্ত অর্ণবকে থানা থেকে ছাড়াতে কয়েকজন যুবক থানায় গিয়ে ভিড় করেন।
তারা ভোরের মধ্যে অর্ণবকে ছেড়ে দেওয়ার দাবি জানান।
এর আগে বুধবার দুপুরে শাহবাগ থেকে ঢাবিমুখী সড়কের রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত অর্ণবকে শাহবাগ থানায় দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত অর্ণবের নামে একটি এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্রে জানান, আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। তিনি জিজ্ঞাসা করেন আমি পর্দা করি না কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় তিনি কিছু খারাপ মন্তব্যও করেন। পরে আমি প্রক্টরকে ফোনকল দিতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসেন। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই কর্মচারী সব স্বীকার করেন। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি