নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ১১:২২ এ.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তানভীর বারী হামিম কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছেন।
‘কমল মেডি এইড, ঢাবি প্রেজেন্টস প্রথম আল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫’ শীর্ষক ব্যানারে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ রমজান, রোববার (৯ মার্চ)। প্রতিযোগিতাটি আগামী ১৪ রমজান, শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ক্বারি ও হাফেজরা।
প্রতিযোগিতার ব্যাপারে কমল মেডি এইড ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান, ঢাবি শিক্ষার্থীদের মাঝে পবিত্র রমজান মাসে আল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাটি কোরআনের প্রতি তরুণ শিক্ষার্থীদের আকর্ষণ বৃদ্ধি করে কোরআনের আলোকে জীবন গড়তে সহযোগিতা করবে। কমল মেডি এইড শিক্ষার্থীদের শুধু টেলিমেডিসিন সেবা কিংবা স্বাস্থ্যসেবা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে না, শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক উন্নতি লাভেও ভূমিকা রাখবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করে ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করে সাড়া ফেলেছে সংগঠনটি।
রেজিস্ট্রেশন লিঙ্ক :
https://docs.google.comformsd1wmW7FEYznpgMPnRgIauI7yAwBNL4IJwbMLGS72bfjKs/edit
নবীন নিউজ/ জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি