বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ট্রেন্ড সেলফি বা নিজস্বী তোলা । মানুষের সীমানা পেরিয়ে এবার দুটি ইঁদুরের সেলফি তোলার অভ্যাসের কথা জানিয়েছেন ফরাসি শিল্পী অগাস্টিন লিগনিয়ার।
লিগনিয়ার জানান, তার বাড়িতে থাকা ইঁদুর দুটিকে তাদের রাখা খাঁচার সঙ্গে লাগানো বোতামচালিত ক্যামেরা দিয়ে ছবি তুলতে দেখে তার নিজেকে 'ভীষণ প্রভাবশালী' মনে হয়েছিল।
লিগনিয়ার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ২০২১ সালে স্নাতক কোর্সের অংশ হিসেবে তিনি পোষা প্রাণী বিক্রি করে এমন একটি দোকান থেকে দুটি ইঁদুর কিনেছিলেন। এরপর বাড়ি এনে ইঁদুর দুটিকে রাখার জন্য একটি বড় খাঁচা তৈরি করেন।
লিগনিয়ার এই ইঁদুর দুটির নাম দেন অগাস্টিন ও আর্থার। প্রথমটি তার নামানুসারে এবং দ্বিতীয়টি তার ভাইয়ের। খাঁচায় নির্দিষ্ট বোতাম চেপে চিনি পাওয়ার পদ্ধতির সাহায্য নিয়ে তিনি ইঁদুরগুলোকে নিজেদের ছবি অর্থাৎ সেলফি তোলার প্রশিক্ষণ দেন। এমনটিই জানান তিনি।
লিগনিয়ার আরো বলেন, অগাস্টিন ও আর্থার নামের ইঁদুর দুটি প্রথমদিকে চিনি পাওয়ার বোতামটি এলোমেলোভাবে স্পর্শ করত। তবে এক সপ্তাহের মধ্যেই তারা বুঝে যায়, বোতামে চাপ দেওয়ার সঙ্গে চিনি পাওয়ার সম্পর্ক রয়েছে। এরপর চিনির বিষয়টি ইঁদুর দুটির মাথা থেকে দূর করার উদ্দেশ্যে লিগনিয়ার তাদের সাধারণ একটি খাঁচায় সরিয়ে নেন।
কয়েক দিন পর ইঁদুর দুটিকে আগের খাঁচায় ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার আর প্রতিবার বোতাম চাপলেই চিনি মিলছিল না। তবে চিনি পাওয়ার জন্য তারা এক মিনিটে একাধিকবার বোতামটি চাপছিল। তাদের এই কর্মকান্ডই এক পর্যায়ে সেলফি তোলা সম্ভব করে তোলে।
লিগনিয়ার বলেন, 'যখন আপনার এমন ক্ষমতা থাকে, যা দিয়ে আপনি দুটি ছোট ইঁদুরকেও বশ করে ফেলতে পারেন, আপনার মনে হবে আপনি চাইলে পৃথিবীর সবকিছুকে ম্যানিপুলেট করতে পারেন। এটি সত্যিই একটি অদ্ভুত অনুভূতি।'
লিগনিয়ার তার খাঁচার নকশাটি 'স্কিনার বক্স' এর ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন।
আমেরিকান মনোবিজ্ঞানী বিএফ স্কিনার প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করার জন্য সর্বপ্রথম এটি আবিষ্কার করেন।
লিগনিয়ার জানান, ১৯৫০ এর দশকে স্কিনারের করা বৈজ্ঞানিক পরীক্ষাগুলো থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। যেগুলোর সাহায্যে প্রাণীদের বিভিন্ন জটিল কাজ শেখানো যায়।
লিগনিয়ার বলেন, সেলফি তোলার বিনিময়ে পুরস্কার দেওয়ার পদ্ধতিটি মূলত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপগুলোতে ব্যবহারকারীদের ধরে রাখতে যে কৌশল অবলম্বন করে তার অনুকরণ।
তিনি বলেন, যখনই তারা (ইঁদুর) বোতামটি চাপ দেয়, তাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় এবং সঙ্গে সঙ্গে মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে যায়।
লিগনিয়ার ইঁদুর দুটির অনেকগুলো সেলফি দেখান। এরমধ্যে বেশ কয়েকটি আবার 'হেডশট' স্টাইলে (সেলফি তোলার বিশেষ ভঙ্গি) তোলা।
এভাবে কয়েকদিন সেলফি তোলার পর পোষা ইঁদুর দুটিকে দক্ষিণ ফ্রান্সের আর্লেসে মায়ের কাছে রেখে আসেন লিগনিয়ার।
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে