মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সেলফিতে ব্যস্ত মুসল্লিরা, বিরক্ত কাবার ইমাম

নবীন নিউজ ডেস্ক ২৫ মার্চ ২০২৪ ০৯:২৬ পি.এম

সেলফিতে ব্যস্ত মুসল্লিরা, বিরক্ত কাবার ইমাম

সৌদিতে পবিত্র রমজান মাসে ওমরা করতে আসা মুসল্লিদের সেলফি আর ভিডিও কারার কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত কাবার ইমাম। 

রোববার (২৪ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতিবছর সৌদি আরবে বিপুলসংখ্যক মুসল্লির আগমন ঘটে। এ সময় পবিত্র কাবা ও মসজিদে নববীতে মুসল্লিদের বাড়তি চাপ দেখা দেয়। প্রতিবছর রমজান এলে মসজিদে নববী ও গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায় বহুগুণ। এবারও ব্যতিক্রম হয়নি তার, কেননা এ দুটি জায়গাই ইসলামের অন্যতম পবিত্র জায়গা। এছাড়া প্রতি বছরের রমজান মাসে ওমরাহর পালনের জন্য মুসল্লিদের সমাগম ঘটে। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকে হাজারো মুসলমান ইসলামের পবিত্র এই স্থানগুলো পরিদর্শনে যান।

ইসলামের পবিত্রতম স্থান হলো মক্কার কাবা শরিফ এরপর রয়েছে মদিনার মসজিদে নববী। সম্প্রতি এই দুই মসজিদে গিয়ে নিজেদের স্মৃতি ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন ওমরা পালন কারিরা। তাঁরা সেখানে গিয়ে নিজেদের মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। এতে বেশ বিরক্ত হয়েছেন কাবা শরিফের ইমাম প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আবদুর রহমান আস-সুদাইস।

শায়খ সুদাইস ইবাদতকারীদের ইসলামের পবিত্র জায়গায় ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে না পরার আহ্বান জানান। পবিত্র স্থানে সেলফি ব্যস্ততা ইবাদতের পরিপন্থি। এথেকে বিরত থাকা উচিত বলে মনে করেন তিনি।

সৌদির দুই গ্র্যান্ড মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট হলেন শায়খ সুদাইস। এছাড়াও তিনি কাবার ইমাম। শায়খ সুদাইস পবিত্র জায়গায় সময়ের মূল্য দিতে আহ্বান জানান। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ওমরাহ ও ইবাদতকারীদের গ্রহণ এবং তাদের সর্বোচ্চ সেবাদানের জন্য প্রস্তুত রয়েছে।

ইমাম জানিয়েছেন, রমজান মাস উপলক্ষ্যে কাবা ও মসজিদে নববিতে আরো বেশি বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্মীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে। 

গত ১১ মার্চ সৌদিআরবে রমজান মাস শুরু হয় এরপর থেকে গত ১৩ দিন কাবা শরিফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন ৭৫ লাখ মুসল্লি। অন্যদিকে একই সময় মসজিদে নববিতে যান ১ কোটি মুসল্লি। এতো মানুষের ভিড় থাকায় এবারের রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরা করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ভিড় সামলাতে আরো কিছু ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। 

এছাড়াও ভিড় কমাতে স্থানীয় বাসিন্দাদের গ্র্যান্ড মসজিদ এড়িয়ে চলতে বলা হয়েছে ।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ