সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

চায়ের সাথে খেতে মানা

নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৪ ১১:০০ এ.এম

আমরা অনেকেই চায়ের সাথে নানা রকম বিস্কিট, কুকি কিংবা অন্য কিছু খাবার খেয়ে থাকি। এমন কিছু খাবার আছে যা চায়ের সাথে  খাওয়া খুব ক্ষতিকর । সেগুলো কি? চলুন জেনে নেওয়া যাক। 

১. কেক ও ডোনাট
চায়ের সঙ্গে কেক কিংবা ডোনাটের মতো চিনিযুক্ত খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে যায়। এতে শরীর ক্লান্ত লাগে।
২. লবণাক্ত হালকা খাবার
চায়ের সঙ্গে পটেটো চিপস, সল্টেড বাদাম কিংবা চানাচুরের মতো খাবার খেলে শরীরে সোডিয়ামের আধিক্য দেখা দেয়। চায়েও সোডিয়াম থাকে। ফলে চায়ের সঙ্গে এসব খেলে পেট ফাঁপে, শরীরে পানির পরিমাণ কমে, রক্তচাপ বেড়ে যায়।
৩. মসলাদার খাবার
মসলাদার খাবারের সঙ্গে চা খেলে হজমের সমস্যা হয়। এতে অনেকের বুকে জ্বালাপোড়াসহ আরও কিছু সমস্যা দেখা দেয়।
৪. সাইট্রাস-জাতীয় ফল
চায়ে লেবুর রসে কোনো সমস্যা নেই। একইভাবে মাল্টা, কমলা বা সাইট্রাস-জাতীয় অন্যান্য ফলের রসও চায়ের সঙ্গে চলতে পারে। তবে দুধ চা বা লাল চায়ের পাশাপাশি এসব ফল খেলে অ্যাসিডিটি বাড়ে। এতে পেটে অস্বস্তি হতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে প্রকট।
৫. লাল মাংস
গরু বা খাসির মতো লাল মাংস দিয়ে তৈরি কোনো খাবার খাওয়ার পাশাপাশি চা খেলেও সমস্যা আছে। এতে বদহজম হতে পারে। চায়ের ট্যানিন নামের যৌগ লাল মাংসের প্রোটিনের সঙ্গে সহজে বিক্রিয়া করে। এ কারণে শুরু হতে পারে পেটের গোলমাল।
৬. ক্রিম ও ক্রিম দিয়ে তৈরি ডেজার্ট
ক্রিমসমৃদ্ধ খাবার, যেমন চিজ কেক কিংবা আইসক্রিমের স্বাদ মুখে লেগে থাকে নিঃসন্দেহে। এসবের সঙ্গে চায়ের স্বাদ নিতান্তই ম্যাড়মেড়ে মনে হয়। খেতে তো ভালো লাগবেই না বরং চায়ের সঙ্গে বেশি মাত্রায় ফ্যাটসমৃদ্ধ এসব খাবার খেলে পেটটা ভারী ভারী মনে হবে। বাড়বে গ্যাস্ট্রিকের সমস্যা।
৭. প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবারে থাকে প্রচুর অ্যাডিটিভ, প্রিজারভেটিভ ও কৃত্রিম ফ্লেভার। চায়ের প্রাকৃতিক স্বাদের সঙ্গে এসব খাবারের স্বাদ সাংঘর্ষিক। এতে প্রদাহের সৃষ্টি হয় ও হজমের সমস্যা দেখা দেয়।
৮. ভাজাপোড়া
ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ফ্রায়েড চিকেন মতো তেলেভাজা খাবার চায়ের সঙ্গে খাওয়ার পর আপনার আলসেমি লাগতে পারে; দুর্বল বোধ করতে পারেন। এসব খাবারে চর্বির পরিমাণ অনেক বলে হজমে সমস্যা দেখা দিতে পারে।

তাহলে চায়ের সঙ্গে কী খাবেন?
তাহলে কি খাওয়া যাবে চায়ের সাথে? ওপরের তালিকা দেখে নিশ্চয়ই আপনার এ প্রশ্নটাই মাথায় ঘুরছে । 
চায়ের সঙ্গে খেতে পারেন চিড়া, মুড়ি, বাদাম, বাকরখানি, বিস্কুট, বিশেষ করে হোল গ্রেইন ক্র্যাকার্স। এতে চায়ের সঙ্গে টা মিলিয়ে আপনি পাবেন সুষম পুষ্টির জোগান। আর এতে চা খাওয়ার তৃপ্তিও পাবেন ষোলো আনা।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে