নবীন নিউজ, ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ১০:২৯ এ.এম
এবার নতুন ফিচার চালু করল শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক।
একইসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে চ্যাটিং করার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য। গ্রুপ তৈরি করে করা যাবে এই চ্যাটিং। এ ধরনের ‘গ্রুপ চ্যাট’-এর সুবিধায় সরাসরি মেসেজ ও স্টিকার পাঠানোর সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীরা যেন তাদের বন্ধুদের কাছে সহজেই ভিডিও আদান-প্রদান করতে পারে সেজন্য টিকটক কর্তৃপক্ষ নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে।
১৬ বছরের কম বয়সীরা নিরাপত্তার জন্য এই গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে গ্রুপে ১৬ থেকে ১৮ বছরের কম বয়সীরা যুক্ত হতে পারবেন যদি গ্রুপে তাদের একজন মিউচুয়াল বন্ধু থাকে।
১টি গ্রুপে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত সদস্য যুক্ত হতে পারবেন। তবে যাচাই-বাছাইয়ের পর প্রতিটি সদস্যকে যুক্ত করতে হবে।
গ্রুপ চ্যাটে থাকছে সদস্যদের মিউট বা ব্লক করার অপশনও। নিরাপত্তাজনিত কারণে মেসেজ বা চ্যাট রিপোর্টেরও সুযোগ পাচ্ছে ব্যবহারকারীরা।
টিকটকে গ্রুপ চ্যাট তৈরি করতে করণীয়:
১. ইনবক্সে গিয়ে স্ক্রিনে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় পছন্দসই নাম ট্যাপ করতে হবে।
২. এরপর ‘মোর অপশন’বাটন ট্যাপ করতে হবে।
৩. তারপর গ্রুপ চ্যাটে যুক্ত করতে চাওয়া ব্যক্তিদের ফলোয়ার তালিকা থেকে নির্বাচন করা যাবে।
৪. এরপর ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ ট্যাপ করলেই শুরু হয়ে যাবে গ্রুপ চ্যাট।
এর পাশাপাশি সরাসরি মেসেজে স্টিকার যুক্ত করারও সুবিধা থাকছে টিকটকের এই নতুন ফিচারে। ব্যবহারকারী চাইলে ইচ্ছামত স্টিকারও তৈরি করতে পারবেন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন