নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ১২:০১ পি.এম
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। গত দেড় বছরে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে— সেলফি, ওএমজি টু, মিশন রানিগঞ্জ, বড় মিয়া ছোট মিয়া, সারফিরা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘সারফিরা’ সিনেমা। এটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ গত দেড় বছরে মোটা অঙ্কের টাকা লোকসান গুনেছেন অক্ষয়ের সিনেমার প্রযোজকরা।
গত দেড় বছরে প্রায় ৩৮৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৩৮ কোটি ৫২ লাখ টাকার বেশি) লোকসানের মুখে পড়েছেন অক্ষয় কুমারের প্রযোজকরা। এর মধ্যে তার অভিনীত একটি সিনেমা সফল হয়েছে। চলুন জেনে নিই, গত দেড় বছরে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সিনেমার বাজেট ও আয়।
সেলফি
অক্ষয় কুমার অভিনীত ‘সেলফি’ সিনেমা গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। রাজ মেহতা পরিচালিত সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ১০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সিনেমাটি মোট আয় করে ২৩ কোটি রুপির বেশি।
মিশন রানিগঞ্জ
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মিশন রানিগঞ্জ’ সিনেমা। গত বছরের ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তিনু সুরেশ দেশাই পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয় ৫৫ কোটি রুপি, মুক্তির পর বক্স অফিসে আয় করে মাত্র ৪৬ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটি ৯ কোটি রুপি লোকসান করেছে।
বড় মিয়া ছোট মিয়া
অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’। ২০২৪ সালের মেগা বাজেটের সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি। আলী আব্বাস জাফর নির্মিত এ সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। গত ১১ এপ্রিল মুক্তি পায় এটি। মুক্তির পর ১০২ কোটি রুপি আয় করে সিনেমাটি। সব হিসাব চুকিয়ে প্রযোজকদের লোকসান গুনতে হয়েছে ২৪৮ কোটি রুপি।
সারফিরা
চলতি মাসের ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সারফিরা’ সিনেমা। সুধা কংগারা পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অক্ষয় অভিনীত এ সিনেমা আয় করে ৩০ কোটি রুপি। এ সিনেমার প্রযোজকদের লোকসান গুনতে হয়েছে ৫০ কোটি রুপি।
ওএমজি টু
অক্ষয় অভিনীত সিনেমা ‘ওএমজি টু’। অমিত রায় নির্মিত সিনেমাটি ২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পায়। গত দেড় বছরে অক্ষয় কুমার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে কেবল এই সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৬০ কোটি রুপি। মুক্তির পর বক্স অফিসে আয় করে ২২১ কোটি রুপি।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’