নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ০৪:১৬ পি.এম
যে বুকে মাথা রাখার কথা ছিল মিথিলার, সেখানে কেন অন্য নারী? হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘিরেই এমন প্রশ্নের উদ্রেক। ছবিতে দেখা যাচ্ছে, কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন ঋতাভরী। আর তার সঙ্গে সেলফি তুলছেন পরিচালক।
মঙ্গলবার, হঠাৎ এ ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
কিন্তু হঠাৎ কেন প্রাক্তন ঋতাভরীকে নিয়ে এমন আবেগে ভাসছেন সৃজিত? কীসের জমাখরচ বা হিসেব-নিকেশ বাকি তাদের? এসব নিয়ে নেটপাড়ায় গুঞ্জন। এও প্রশ্ন উঠছে, তবে কি আবার নতুন করে পুরোনো প্রেমের সাগরে ভেসে চললেন? নাকি হঠাৎ দেখায় জাস্ট পুরোনো স্মৃতি রোমন্থন?
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, সৃজিত ও ঋতাভরী একসময় চুটিয়ে প্রেম করেছেন। তবে এই প্রেম নিয়ে তারা কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি। তবে একসময় টলিপাড়ায় কানপাতলেই শোনা যেত তাদের প্রেমের কথা। তবে ঠিক কী কারণ দু’জন আলাদা হয়েছিলেন, তা জানা যায়নি।
এরইমধ্যে অবশ্য সৃজিত-ঋতাভরি আলাদা করে জীবন সাজিয়েছেন। বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়েও করেছেন সৃজিত। যদিও মিথিলা বহুদিন হল মেয়েকে নিয়ে এখন বাংলাদেশেই রয়েছেন। এদিকে ঋতাভরীও মুম্বাইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন। চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’