নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ০৮:৪৭ এ.এম
সংগৃহীত ছবি
নিজেদের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট ম্যাচে হারকে কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বাংলাদেশের কাছে ইতিহাসে প্রথমবার টেস্ট হারা পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার পাশাপাশি বাংলাদেশের অসাধারণ জয়ের জন্য কৃতিত্বও দিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্ট খেলে ১২টিতেই হেরেছিল বাংলাদেশ। তবে ১৪তম টেস্টে এসে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে রোববার (২৫ আগস্ট) পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল শান্ত বাহিনী।
পাকিস্তানের একাদশ সাজানো হয়েছিল চার পেসারকে নিয়ে। ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার। যার জন্য অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি লিখেছেন, কন্ডিশন সম্পর্কে ধারণাই ছিল না পাকিস্তানের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শহীদ আফ্রিদি লিখেছেন, '১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।'
৩০ আগস্ট সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে এই দুই দল। সেই ম্যাচটিও হবে এই রাওয়ালপিন্ডিতেই।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ