কিছুদিন আগেই বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের ভামশি কৃষ্ণ। তিনি অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে এই নজির গড়েন।
এবার তাতে ছাপিয়ে গেলেন আরেক ভারতীয় দেশটির কেরালা রাজ্যের অভিজিৎ প্রবীণ এবার অনূর্ধ্ব-২২ ক্রিকেটে নতুন রেকর্ডটি গড়েন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কৃষ্ণের মাত্র ১১ দিন পর অভিজিৎ কীর্তিটি করেছেন। এছাড়া ভারতের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে অভিজিৎ ৬ বলে ৬ ছক্কা মারার মাইলফলক গড়লেন।
অভিজিৎ কেরালার তিরুঅনন্তপুরমে একটি অনূর্ধ্ব-২২ ক্রিকেট প্রতিযোগিতা খেলছিলেন। যেখানে ম্যাচের ২১তম ওভারে লেগ স্পিনার জো ফ্রান্সিসকে ছ’টি ছক্কা মারেন তিনি। সেসময় তিনি ৬৯ রানের মাথায় ব্যাট করছিলেন। প্রথম দু’টি বল লং অফের উপর দিয়ে মারেন তিনি। তৃতীয় বল গিয়ে পড়ে ডিপ মিড উইকেট বাউন্ডারির উপরে। চতুর্থ বলটি মারেন মিড উইকেট এলাকায়। ওভারের শেষ দু’টি ছক্কা গিয়ে পড়ে লং অন বাউন্ডারির বাইরে। ওভারের সব থেকে লম্বা ছক্কা ১০৫ মিটারের।
শেষ পর্যন্ত অভিজিৎ ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন। ১০টি ছক্কা ও দু’টি চার মারেন তিনি। তার দল ১০৬ রানে সেই ম্যাচ জেতে।
এর আড়ে গত ২১ ফেব্রুয়ারি সিকে নায়ডু ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা মারেন ভামশি। ১৯৮৫ সালে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রী। আর যুবরাজ সিং মেরেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। রুতুরাজ গায়কোয়াড ছয় বলে ৬ ছক্কা মেরেছিলেন ২০২২ সালে। তবে তাদের থেকে কম বয়সে ভামশি এই কীর্তি গড়লেন। তবে সবার থেকে কম বয়সে এই কীর্তি গড়েছেন অভিজিৎ।
আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ ছাড়া দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ