নবীন নিউজ, ডেস্ক ০৮ জুলাই ২০২৪ ০৪:০৯ পি.এম
চার বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিতে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আবারও জার্মানির মুখোমুখি ব্রাজিল। তার আগে সেলেসাও কোচ টিটে জানাচ্ছেন, বেলো হরিজন্তের সেই ম্যাচের কষ্ট সিন্দাবাদের ভূত হয়ে আজও চড়ে আছে তার শিষ্যদের কাঁধে।
২০১৪ বিশ্বকাপে সেমি-ফাইনালের মত ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধেই ৬ গোল খেয়েছিল নেইমারবিহীন ব্রাজিল। টনি ক্রুজ ও আন্দ্রে শুরলের জোড়া গোলে ৭-১ গোলে উড়ে যায় পাঁচবারের বিশ্বসেরা দল।
বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে জার্মানদের মুখোমুখি হবে টিটের শিষ্যরা। সেই ম্যাচের আগে জার্মান ম্যাগাজিন কিকারের সঙ্গে সাক্ষাৎকারে চার বছর আগের ম্যাচের স্মৃতিই উঠে আসল ব্রাজিল কোচের কণ্ঠে।
‘বিশ্বকাপে ৭-১ গোল হজম করা অনেকটা ভূতের মত। যেন এটার অস্তিত্ব আছে। জনগণ এটা নিয়ে যত কথা বলবে ততই এর অস্তিত্ব বাড়তে থাকবে। যদি আপনি এ নিয়ে কথা বলা ছেড়ে দেন তাহলে ভূতটাও কিন্তু একসময় আর থাকবে না।’
বেলো হরিজন্তে ম্যাচের মত মঙ্গলবারের ম্যাচেও থাকছেন না নেইমার। তাকে ছাড়াই জার্মানদের বিপক্ষে নামার আগে চাপে থাকার স্বীকার করেছেন টিটে।
‘ম্যাচটা এখন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা এখন মানসিকচাপও।’
তবে টিটে চাপের কথা বললেও এই ম্যাচে গত বিশ্বকাপের মত কিছু ঘটবে না। অন্তত এমনটাই মনে করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। তখনকার ব্রাজিলের এখনকার দল দুই গ্রেড এগিয়ে বলেও মন্তব্য রিয়াল মাদ্রিদ তারকার।
‘২০১৪ তুলনায় বর্তমান দলের দিকে তাকালে আমার মনে হয় এই দলটি দুই গ্রেড এগিয়ে। তাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে। আমার রিয়াল সতীর্থ কাসেমিরোতে খুবই ভাল করছে। পুরো দল নিয়ে ভাল করবে। ব্রাজিল বিশ্বকাপের স্পষ্টতই ফেবারিট দল।’
ভিন্ন অভিজ্ঞতা নিয়েই অলিম্পিক স্টেডিয়ামে নামছে দুই ফুটবল পরাশক্তি। গত শুক্রবারই প্রীতি ম্যাচে রাশিয়াকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একই দিন ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। ফলে এই ম্যাচে ‘কাইজার’দের যেমন জয়ে ফেরার চ্যালেঞ্জ, সেলেসাওদের তেমনি জয়ের ধারা অব্যাহত রাখার মিশন।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ