নবীন নিউজ, ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৫ এ.এম
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মারৎজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।
রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনের ফলাফলে দেখা যায় ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে সিডিইউ। ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি- এএফডি। সরকার গঠন করতে হলে জোট গড়তে হবে সিডিইউকে। বিজয়ী দলের প্রধান ফ্রেডরিক জানিয়েছেন, জোট গঠনে সময় লাগতে পারে দুই মাস।
আনুপাতিক হারে ভোট পাওয়ার দিক দিয়ে এগিয়ে থাকা অন্য দলগুলো হলো সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল এবং বাম দল দ্যা লিঙ্কে।
রাজনৈতিক ভাষ্যকাররা জানাচ্ছেন, এক্ষেত্রে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন, সামাজিক গণতান্ত্রিক দল এবং পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট করে সরকার গঠন করতে পারে।
নির্বাচনে বিজয়ী হওয়ায় ফ্রেডরিককে অভিনন্দন জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
ইউরো জোনভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। সংসদ সদস্য (এমপি) নির্বাচনে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে দেশটি। প্রায় আট কোটি মানুষের জার্মানিতে বর্তমানে বৈধ ভোটার রয়েছে পাঁচ কোটি ৯২ লাখ।
দেশটির সংসদের নিম্নকক্ষের নাম বুন্ডেসট্যাগ। এর আসনসংখ্যা ৫৯৮টি। প্রয়োজন অনুসারে বুন্ডেসট্যাগের আসনসংখ্যা বাড়ানো যায়। ২০২৩ সালের এক আইন অনুযায়ী, অবশ্যই এ সংখ্যা ৬৫০ এর বেশি হবে না। বুন্ডেসট্যাগ নির্বাচনের জন্য একজন ভোটার মূলত দুটি ভোট দেন। প্রথম ভোট সরাসরি স্থানীয় এমপি নির্বাচনের জন্য। দ্বিতীয় ভোট দেন কোনো দলের পক্ষে।
উল্লেখ্য, বুন্ডেসট্যাগে নির্বাচিত এমপিরা পরে চ্যান্সেলর নির্বাচন করেন। একজনকে চ্যান্সেলর হতে কমপক্ষে ৩৫১ জন এমপির সমর্থন পেতে হয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ