বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ফাইনাল আগামীকাল। ফাইনালে মুখোমুখি হবে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আর এদিকে বিপিএল ফাইনাল ঘিরে টিকিটের জন্য মিরপুরে ভিড় দেখা যায় সমর্থকদের। তারকা উপস্থিতি দুই দলেই প্রায় সমানে সমান। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বুঁদ হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। কিন্তু ম্যাচের আগের দিন দুপুরে টিকিট শেষ।
সকাল থেকে টিকিটের অপেক্ষায় লাইন দিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তবে বেলা গড়িয়ে এলেও এখন পর্যন্ত টিকিট বিক্রির নির্দিষ্ট পয়েন্ট থেকে কোনো প্রকার ঘোষণাই আসেনি। অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ সমর্থকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। দুপুরের কাঠফাটা রোদে দাঁড়িয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন বিসিবি এবং টিকিট বিক্রির প্রক্রিয়ার ওপর। অনেকেই আবার অনলাইনে টিকিট কেটেও অপেক্ষা করছেন প্রিন্ট কপির জন্য। এর আগে কোয়ালিফায়ারে অনলাইনে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন।
সময় যতই পার হচ্ছে মিরপুরগামী ক্রিকেট ভক্তদের ভিড় ততই বেড়ে চলেছে। সমর্থকদের চাপে সড়কে স্বাভাবিক যান চলাচলেও দেখf দিয়েছে বিঘ্নতা। বিপাকে পড়েছেন স্টেডিয়ামসংলগ্ন বিপণিবিতানের স্বাভাবিক কার্যক্রম।
এদিকে বিসিবির ওয়েবসাইটে টিকিট কাটতে গেলেও দেখা গেছে সেখানে টিকিট ক্রয়ের সুযোগ নেই। ফাইনালের একদিন আগেও সেখানে ঝুলছে ‘No upcoming matches. Tickets are currently unavailable.’ লেখা একটি বার্তা। আবার টিকিট কবে নাগাদ ছাড়া হবে কিংবা ফাইনালের টিকিটের দাম কত হতে পারে, সেই সম্পর্কেও আনুষ্ঠানিক কোনো তথ্য বিসিবি থেকে জানানো হয়নি।
নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। প্রথম শিরোপার সন্ধানে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ