নবীন নিউজ, ডেস্ক ২৬ জানু ২০২৫ ১০:১১ এ.এম
আকাশ পথের ভাড়া নৈরাজ্য চলছেই। সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে, মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া তিন মাসে বেড়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরাহসহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এজেন্সিগুলোর।
দেশ ছেড়ে বিদেশ পাড়ি। আগস্টে পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেকোনো রুটের টিকিট মূল্য শেষ তিন মাসে হয়েছে প্রায় দ্বিগুণ।
বিদেশ যাওয়ার বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলছে তাদের। গত কয়েক বছরের টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাসীরা জানান, বিদেশ থেকে আপডাউন টিকিট কেটে এলে যে দাম পড়ে, দেশ থেকে সিঙ্গেল টিকিটের সমান পড়ে যায়। এতে অসহায় যাত্রী সাধারণ।
সিন্ডিকেটের দৌরাত্ম্যে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম টাকায় ওমরা করতে চাওয়া আগ্রহীরা যেমন শঙ্কায়, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। এ বিষয়ে বিমান মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তাদের।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, এয়ারলাইন্সের পলিসি বা তাদের সফটওয়্যারের মেকানিজম ওইভাবেই করা, চাহিদা যত বাড়বে টিকিটের দামও তত বাড়তে থাকবে।
জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে ৯৫ হাজার থেকে এক লাখ ১০ হাজার টাকা। যা তিন মাস আগেও ছিল ৭৫ থেকে ৮০ হাজার টাকায়। আকাশ পথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাঁড়ার ঘা হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।
অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, শুল্ক-ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে সরকার নিজেই টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে চাপ বাড়ছে মানুষের ওপর।
তথ্য বলছে- ইতিহাদসহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং।
মধ্যপ্রাচ্যকে পুঁজি করেই টিকিট কালোবাজারির গড়ে তুলেছে একটি চক্র। যাত্রীদের অভিযোগ আর স্টেকহোল্ডারদের নানা পরামর্শ থাকলেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারির সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন