সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

নবীন নিউজ, ডেস্ক ০৭ মার্চ ২০২৫ ১২:০৯ পি.এম

সংগৃহীত ছবি

চলছে পবিত্র রমজান। মাসের শেষেই উঠবে শাওয়ালের চাঁদ, আসবে ঈদ। উৎসব উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মানুষের মধ্যে নাড়ির টানে নিজ এলাকায় ফেরার এক অন্যরকম আনন্দ বিরাজ করে। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগিতে মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে। তাই, ট্র্রেন যাত্রাকে বেছে নেয় সবার আগে। এজন্য জিততে হয় টিকিট পাওয়ার কঠিন লড়াই। গতবারের মতো এবারও ৭ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

ঈদ উপলক্ষ্যে ১৪ মার্চ থেকে যাত্রীদের নামতে হবে সেই টিকিট কাটার যুদ্ধে। অগ্রীম টিকিটের পুরো কার্যক্রমই চলবে অনলাইনে।

২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ। একইভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২৪ থেকে ৩০ মার্চ— এই সময়টাতে ঈদ যাত্রা হিসেবে চিহ্নিত করা রয়েছে। নিয়ম অনুযায়ী যাত্রার দিন হতে ১০ দিন আগে পাওয়া যাবে টিকিট।

তিনি আরও বলেন, দশটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেগুলো ২৭-২৮ মার্চ এই দু’দিন চলবে। ২৭ তারিখ একটি এবং ২৮ তারিখ স্পেশাল চারটি ট্রেন যাত্রা করবে।

টিকেট কালোবাজারি ও হয়রানি রোধে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারে মতো এবারও রিলিফ ট্রেনের ব্যবস্থাসহ আরও নানা কার্যক্রম থাকছে বলেও জানান তিনি।

প্রতিদিন সারাদেশে আন্তঃনগর ট্রেনে সাড়ে ৩৫ হাজার যাত্রী যাতায়াত করে। ঈদে তা বেড়ে দাড়ায় ৫০ হাজারের মতো। ফলে ব্যবস্থাপনায় থাকা রেল কর্মকর্তা ও কর্মচারীদেরও থাকে বাড়তি দায়িত্ব।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, এবার ঈদের আগে অগ্রীম টিকিট ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে চলবে। এসময় যাত্রীদের বাড়তি চাপ থাকে। আন্তঃনগর ট্রেনগুলোতে বাড়তি কোচও যুক্ত করা হবে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ২৪ মার্চ থেকে।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন