জুন-জুলাই (২০২৪) মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপের নতুন আসর।
লাতিন আমেরিকার মহাদেশীয় এই আসর সামনে রেখে প্রস্তুতি পরিকল্পনা করছে দলগুলো।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শতবর্ষী এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনা জানায় আর্জেন্টিনা।
এর একদিন পর নিজেদের প্রস্তুতির পরিকল্পনা প্রকাশ করেছে আসরের অন্যতম শক্ত প্রতিপক্ষ ব্রাজিল।
সূচি অনুযায়ী, কোপার আয়োজক যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। যদিও গত ডিসেম্বরেই এই দুই প্রস্তুতি ম্যাচের একটির প্রতিপক্ষ নির্ধারণ করা ছিল। এবার ম্যাচের তারিখ ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন-সিবিএফ।
সংস্থাটি জানিয়েছে, প্রীতি ম্যাচে আগামী ৮ জুন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষের নাম।
ইউএস সকার জানিয়েছে, চলতি বছরের ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আগে ইউরোপ সফরে যাবে ব্রাজিল। মার্চের ফিফা উইন্ডোতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির এই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। ২৩ মার্চ লন্ডনে সেলেসাওদের প্রতিপক্ষ ইংল্যান্ড। পরে ২৬ মার্চ মাদ্রিদে ব্রাজিল লড়বে স্পেনের বিপক্ষে।
প্রসঙ্গত আগামী ২০ জুন মার্কিন মুল্লুকে শুরু হবে কোপা আমেরিকা। ২৪ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। গ্রুপ-ডিতে তাদের সঙ্গে রয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে। চতুর্থ দল হিসেবে যোগ দেবে কোস্টারিকা-হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল।
২৪ জুন কোস্টারিকা অথবা হন্ডুরাসের যেকোনো এক দলের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপার শিরোপা পুনরুদ্ধারের মিশন। পরে ২৯ জুন প্যারাগুয়ে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ জুলাই ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ