নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ১২:১৮ পি.এম
শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে বাবা মায়ের বা শিশুকে যারা দেখাশোনা করেন তাদের। কারণ হঠাৎ শিশু প্রস্রাব বা পায়খানা করলে তাদের গায়ে বা বিছানায় লাগার আশঙ্কা থাকে না।
বিশেষ করে রাতের বেলায় শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে মা বাবা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কিন্তু অনেক সময় ডায়াপার লিক করে এতে শিশু দীর্ঘ সময় ভিজে থাকে। আবার পায়খানা করে দীর্ঘ সময় ওই অবস্থায় থাকলে শিশুর শরীরে অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দিতে পারে।
শিশু বিশেষজ্ঞরা বলেন, শিশুকে যদি ডায়াপার পরাতেই হয় তাহলে রাতে পরাতে পারেন। তাও ছয় ঘণ্টার জন্য। ছয় ঘণ্টার বেশি সময় শিশুকে ডায়াপার পরিয়ে রাখবেন না।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মাকছুদুর রহমান বলেন— ডায়াপার পরালে শিশুর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন— র্যাশ হতে পারে, অ্যালার্জি হতে পারে এবং শিশুর পায়খানা ও প্রস্রাবের জায়গাতে লাল লাল দাগ দেখা দিতে পারে।
অনেক সময় শিশুকে পরিষ্কার করার জন্য বাবা মায়েরা ভেজা টিস্যু ব্যবহার করেন। এতে শিশুর চর্মরোগ দেখা দিতে পারে।কারণ টিস্যুপেপারগুলোতে কেমিকেল থাকে। এসব টিস্যুপেপার দিয়ে শিশুর প্রস্রাব পায়খানা পরিষ্কার করালে অনেক সময় সঠিকভাবে পরিষ্কারও হয় না। এ কারণে শিশুর শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে।
সব থেকে ভালো উপায় হচ্ছে কুসুম গরম পানি দিয়ে শিশুকে ভালোভাবে পরিষ্কার করে এরপর সুতি নরম কাপড় দিয়ে শিশুর শরীর মুছে দিতে হবে। টিস্যুপেপারের কোয়ালিটি নিয়ে অনেক সময় প্রশ্ন থেকে যায় তাই শিশুকে মোছানোর জন্য এগুলো ব্যবহার না করাই ভালো। আর যদি ব্যবহার করতেই হয় তাহলে ভালো মানের ভালো টিস্যু ব্যবহার নিশ্চিত করতে হবে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা