নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ২৬ জুলাই ২০২৫ ০৯:৩৭ এ.এম
ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি স্লিপার বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, এর মধ্যে দুজন শিশু। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে হা টিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়।
নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক। এর মধ্যে পাঁচজন ঘুরতে যাওয়া অভ্যন্তরীণ পর্যটক বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময় যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, ‘মুহূর্তেই বাসটা উল্টে গেল… আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।’
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল