বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বালুর গর্তে ২ শিশুর মরদেহ, গলায় বোতল-রশি পেঁচানো

নবীন নিউজ, ডেস্ক ০৭ আগষ্ট ২০২৫ ১০:৩৭ এ.এম

সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে রোমান ও মারুফ নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাদের হত্যা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে বালু উত্তোলনের গভীর গর্ত থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

দুই শিশু হলো ডাঙ্গী পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া, ৬ বছর এবং একই এলাকার আবদুর রশিদের ছেলে আবদুর রহমান, ৭ বছর। তারা উপজেলার নগরবন্দ বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিকের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) স্কুল বন্ধ থাকায় সকালে তারা দুই বন্ধু মিলে খেলতে বের হয়। এরপর আর তারা বাড়িতে iফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে বাড়ির পাশে বালুর পয়েন্টে নেমে খোঁজ করতে নামলে মারুফ মিয়ার মরদেহ পাওয়া যায়। তার গলায় বাঁধা ছিল রশি ও বোতল। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজন আব্দুর রহমান নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী আখতারুজ্জামান মুকুল বলেন, সকালে ফায়ার সার্ভিসের একটি দল আশপাশের পুকুরে তল্লাশি চালায়। দুপুর দেড়টার দিকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তখন মনে সন্দেহ জাগে, বালু তোলার পয়েন্টে দুই শিশু পড়ে থাকতে পারে। আমি যখন বালুর গর্তে নামতে যাই, তখন বালুর পয়েন্টের মালিক আজহারুল ইসলামের ভাগনে মনু মিয়া আমাকে বাধা দেন। তিনি আমাকে গালিগালাজ করেন। পরে আমি জোর করেই গর্তে নামি। তখন হঠাৎ আমার হাতে একটি শিশুর হাত লাগে।

তিনি আরও বলেন, মরদেহটি ওপরে তুলে দেখি এটি মারুফ। তার বুকের সব হাড় ভাঙা ছিল। গলায় একটি রশি ও একটি প্লাস্টিকের বোতল বাঁধা ছিল। পরে পাশে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে। আমাদের দৃঢ় বিশ্বাস, শিশু দুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, শিশু মারুফ মিয়ার গলায় একটি বোতল ও রশি পেঁচানো ছিল।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, আমরা দুই শিশুর মরদেহ উদ্ধার করেছি। তাদের মৃত্যু নিয়ে সন্দেহ আছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের দাবি তোলা হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাব।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’