চট্টগ্রামে অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজুর রহমান। যার কারণে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারেননি। যদিও তারকা এই পেসারকে ছাড়াই রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা।
ফাইনাল নিশ্চিতের পরপরই এবার কুমিল্লা শিবিরে বড় স্বস্তির খবরর। আগামী শুক্রবারের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবি চিকিৎসক বলেন, 'মুস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।'
মুস্তাফিজ যে দ্রুত সেরে উঠছেন, সেটা নিশ্চিত হয়েছিল গত মঙ্গলবারই। কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছিল, মুস্তাফিজের সিটি স্ক্যান করার পর নিউরো সার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়।
কিন্তু এরপরেও তাকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকির মাঝে যায়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলেছে তাকে ছাড়াই। তাতে অবশ্য কুমিল্লার জয় পেতে সমস্যা হয়নি। রংপুরকে ৬ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে গত রোববার বিপিএলের চট্টগ্রাম পর্বে দলীয় অনুশীলন চলাকালে বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ডের হিট করা বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করে জানানো হয়, মুস্তাফিজ নিরাপদেই আছেন। অভ্যন্তরীন কোনো চোটে পড়তে হয়নি তাকে।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ