নবীন নিউজ ডেস্ক ০২ জানু ২০২৫ ০১:৪১ পি.এম
সংগৃহীত ছবি
বিপিএলের উদ্বোধনী দিনেই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের গেটে ভাঙচুর হয়েছিল। এবার আবারও এমন ঘটনা ঘটল। তবে এবার ঘটল অগ্নিসংযোগের ঘটনাও।
এক দিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার বিপিএল মাঠে ফিরছে। তবে আজ দিনের খেলা শুরুর আগেই মিরপুরে টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।
সকাল থেকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে টিকিটের জন্য ভিড় জমান দর্শকরা। অনলাইনের পাশাপাশি এখানে বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি।
সাড়ে ১১টার দিকে দর্শকরা বাঁশের বেড়া ধাক্কাতে শুরু করেন। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। বুথে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী জায়গাটি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে সবাই লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় ছিলেন। পরে খবর ছড়ায় যে টিকিট সেখানে নেই। তখনই দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এবারের বিপিএলের টিকিট মূলত অনলাইনে বিক্রি হচ্ছে। মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখায়ও টিকিট পাওয়া যাচ্ছে।
তবে মাঠে টিকিটের বুথে টিকিট না থাকায় দর্শকদের ক্ষোভ তৈরি হয়। এর জেরেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ