নবীন নিউজ ডেস্ক ১১ জুন ২০২৪ ০৩:০৩ পি.এম
সংগৃহীত ছবি
এবারের বিশ্বকাপে বড্ড অচেনা সাকিব আল হাসান। বেশ কয়েক ম্যাচ ধরেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। গত প্রায় ২ বছরে ২০ ম্যাচে টাইগার পোস্টারবয়ের ব্যাট থেকে আসেনি কোনো হাফ-সেঞ্চুরি। ২০ ম্যাচে তার ব্যাটিং গড় ১৮। বল হাতে যে দাপট দেখাচ্ছেন, সেটাও বলার সুযোগ নেই। সেই সাথে নিয়মিত উইকেটের দেখা পাচ্ছেন না এই অলরাউন্ডার।
সোমবার (১০ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই থেমেছেন। এনরিখ নর্কিয়ার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪ রানে হেরেছে বাংলাদেশ। আর এই পরাজয়ে অনেকেই সাকিবের দায় দেখছেন।
এদিকে ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। বিশ্বকাপজয়ী এই তারকার মন্তব্য, সাকিবের অবসর নেওয়া উচিত। তার আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা উচিত না।
শেবাগের ভাষ্য, ‘আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?’
এ সময়ে সাকিবের ব্যাটিংয়ের ধরণ নিয়েও সমালোচনায় মাতেন ভারতের সাবেক এই ওপেনার। তার মন্তব্য, ‘আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন না। আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলো। এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেন নর্কিয়ার বিপক্ষে পুল শট খেলতে যাবে? ১৭ বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে, তারও এই সাধারণ জ্ঞান থাকা দরকার, প্রতি বলেই রান নেওয়াই তার দলের জন্য যথেষ্ট ছিল।’
নিজের অবসরের প্রসঙ্গ টেনে শেবাগ যোগ করেন, ‘যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপ হচ্ছিল, তখনই আমি বুঝেছি মরনে মরকেল বা আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে আমি নিজের মতো খেলতে পারছি না। তখনই নির্বাচকদের জানিয়ে দেই, আমাকে যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেওয়া না হয়। আমি কেবল ওয়ানডে এবং টেস্ট খেলে যেতে চাই।’
শেবাগের দাবি, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উভয়পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ