নবীন নিউজ, ডেস্ক ০১ জুন ২০২৪ ০৫:২৭ পি.এম
শাক যে উপকারী খাবার সেটি কম বেশি সকলেরই জানা। তবে সস্তায় পাওয়া যায় বলে শাককে খুব একটা গুরুত্বপূর্ণও ভাবা হয় না। অথচ এই শাকেরই রয়েছে অসংখ্য পুষ্টিগুণ।
শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে পেট পরিষ্কার- অনেক উপকারিতা মিলবে ভাতের পাতে শাক রাখলে। আমাদের দেশি বিভিন্ন শাক নিয়মিত খেলে সুস্থতা নিয়ে ভাবতে হবে না। চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে উপকারী ৫টি শাক সম্পর্কে-
পালং শাক
উপকারী শাকের তালিকা করলে উপরের দিকেই থাকবে পালং শাকের নাম। এই শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। সেইসঙ্গে আরও পাওয়া যায় ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ। তাই গরমে তো বটে, সারাবছরই এই শাক রাখা উচিত খাবারের তালিকায়। নিয়মিত পালং শাক খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
বেতো শাক
বেতো শাক চিনতে পেরেছেন নিশ্চয়ই? পুকুরপাড়ে অযত্নেই বেড়ে ওঠে এই শাক। এখন অবশ্য অনেক জায়গায় চাষও করা হয়। নিয়মিত বেতো শাক খেলে তা শরীরকে সুস্থ রাখতে কাজ করে। কারণ এই শাকে থাকে প্রচুর প্রোটিন, সোডিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই শাক নারীদের পিরিয়ড সংক্রান্ত নানা সমস্যায়ও বেশ কার্যকরী।
পুঁই শাক
চিংড়ি দিয়ে পুইঁ শাকের চচ্চরি এড়িয়ে যেতে পারবেন? নিশ্চয়ই না! এই শাক যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীর সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত পুঁই শাক খেলে তা হাড় মজবুত করে এবং বাতের সমস্যা দূর করে। পুঁই শাকে থাকা ফাইবার ভালো হজমে সাহায্য করে এবং ওজন কমাতেও কাজ করে।
ডাটা শাক
ডাটা শাক ভাজি আর একথালা গরম ভাত হলে আর কী চাই! সুস্বাদু এই শাক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি কেবল হাড়কে শক্তই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকরী। ডাটা শাকে ভিটামিন সি পাওয়া যায়। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
মূলা শাক
মূলা শাকে থাকে পর্যাপ্ত ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং ফসফরাস। এসব উপকারী উপাদান পাইলস এবং আর্থ্রাইটিসের মতো অনেক গুরুতর অসুস্থতা থেকে দূরে রাখতে কাজ করে। সেইসঙ্গে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা