নবীন নিউজ, ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ১০:৩১ এ.এম
দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা প্রায় এক কোটি। সম্প্রতি খাদ্যপণ্যের বেজায় দাম বৃদ্ধিতে তাদের অবস্থা নাকাল। অর্থনীতিবিদদের শঙ্কা, নিত্যপণ্যের দাম না কমলে, খাদ্য তালিকায় আরও কাটছাঁট করতে বাধ্য হবেন স্বল্প আয়ের মানুষ।
এমনই এক অবস্থায় আজ (বুধবার, ১৬ অক্টোবর) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালন হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য: 'উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্য অধিকার'।
পুষ্টিবিদদের মতে, দেশে একদিকে যেমন কমছে উৎপাদন ক্ষমতা, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেপড়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে হু হু করে।
দুই পা নেই -- এমন একজন বৃদ্ধা। বাড়ির পাশে বাজারেও জিনিসপত্রের দামে আগুন। তাই রাজধানীর বাংলামোটরে তিনি এসেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) ট্রাক থেকে চাল-আটা কিনতে। লাইনে দাঁড়িয়ে থাকা সবার মতো এট যেন দ্রব্যমূল্যের কাছে তারও অসহায় আত্মসমর্পণ।
সবার বক্তব্য প্রায় একই। বাজারে নিত্যপণ্যের দামে আগুন; তাই কম দামে কিনতে এসেছেন টিসিবির ট্রাকের লাইনের সামনে। কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
খাদ্যের জন্য বেঁচে থাকা, নাকি বেঁচে থাকার জন্য খাদ্য? দুকেজি চাল কম দামে কেনার জন্য দুঘণ্টা সূর্যের প্রখর রোদ গায়ে মেখে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উত্তর, 'খাদ্যের জন্যই এ কষ্ট।'
বাঁচতে হলে দরকার সুষম খাদ্য -- কথাটা জানেন সবাই। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করাও যেন কারও কারও জন্য বিলাসিতা। অনেকের ঘরে আবার মাঝেমধ্যেই জ্বলে না উনুনও।
করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; এখন আবার সিন্ডিকেটের কারণে বাজারে আগুনের বেজায় তাপ। এতে দিন দিন বেড়েই চলেছে ওএমএসের লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা। পরিসংখ্যান ব্যুরোর মতে, দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা কম করে হলেও এক কোটির মতো।
অর্থনীতিবিদ অধ্যাপক আবু ইউসুফ বলেন, ব্যয় বাড়ায় চাপের মধ্যে আছে সাধারণ মানুষ। তাই ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতা আরও বাড়াতে হবে।
এ যখন অবস্থা, তখন সুষম পুষ্টির চিত্রটা যে ভালো হবে না, সেটাই স্বাভাবিক। কম দামে অল্পসংখ্যক খাদ্যপণ্য কেনার কারণে অতি দরিদ্র মানুষের উৎপাদন ক্ষমতাও যাচ্ছে কমে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ শোয়েব বলেন, অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে মানুষ হার্ট ও কিডনির সমস্যাসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এটি তাদের কর্মক্ষমতাও কমিয়ে দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন বলেন, সুস্থ থাকার জন্য যে পরিমাণ খাবার গ্রহণ করা উচিত, সেটি মানুষ পাচ্ছে না। নিত্যপণ্যের দামের প্রভাবে অনেকেরই পুষ্টিকর খাদ্য কেনা সম্ভব হচ্ছে না। এর প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের ওপর।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন