নবীন নিউজ ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ১০:০৬ এ.এম
ফাইল ছবি।
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস কিংবা নিয়মিত শারীরিক চর্চা না করলে স্বাস্থ্য বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য নিয়ন্ত্রণে আনার জন্য নানা চেষ্টা করা হয়। বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পাশাপাশি অনেকে খাদ্যতালিকায়ও কিছুটা পরিবর্তন এনে থাকেন। এ অবস্থায় স্বাস্থ্য কমিয়ে আনার চেষ্টায় ত্রুটি থাকে না।
তবে অনেকেই বলে থাকেন, রাতে খাবার না খেলে এমনিতেই স্বাস্থ্য কমে যায়। এ নিয়ে যুক্তির শেষ নেই তাদের। কিন্তু বিষয়টি কি আসলেই তাই? সম্প্রতি এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
রাতে খাবার না খেলে কি ওজন কমে: রাতে খাবার খাওয়া বন্ধ করলেই যে ওজন কমবে, তা সত্য নয় বলেই মত পুষ্টিবিদ মীনাক্ষী মুজমদারের। তার ভাষ্য, রাতে অল্প হলেও খাবার খাওয়া উচিত। তা না হলে ওজন কমার পরিবর্তে আরও বেড়ে যাবে। এমনকি দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে শরীরে শক্তিরও ঘাটতি হতে পারে। এতে পরদিন কাজে অনীহা সৃষ্টি হবে। কাজে মনোযোগও থাকবে না। এ জন্য রাতে অল্প হলেও খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
মেটাবোলিজম কমে যাওয়া: স্বাস্থ্য কমাতে বিপাক বা মেটাবলিজমের হার বৃদ্ধি করা জরুরি। কিন্তু রাতে খাবার না খেয়ে ঘুমাতে গেলে বিপাক হার অনেক বেড়ে যেতে পারে। এতে স্বাস্থ্য নিয়ন্ত্রণে আসার বিপরীতে আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে ভুঁড়ি বেড়ে যায়। এ জন্য রাতে খাবার খাওয়া জরুরি। ফলে বিএমআই বাড়বে। এ থেকে স্বাস্থ্য কমে যেতে বেশি সময় লাগবে না।
গ্যাস-অ্যাসিডিটি হওয়া: রাতে খাবার না খাওয়া মানে হচ্ছে সন্ধ্যার নাশতার পর একদম পরদিন সকালের নাশতা করা। এতে মাঝে প্রায় ১২ ঘণ্টার বিরতি থাকে। আর দীর্ঘসময় পর ভারী খাবার খাওয়ার ফলে পাকস্থলী ও অন্ত্রের হাল বিগড়ে যেতে পারে। এতে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। আবার পাকস্থলীতে আলসারের মতো জটিল অসুখও হতে পারে। এ জন্য রাতের খাবার বন্ধ না করে অল্প হলেও খেতে হবে।
খাদ্যতালিকায় কী রাখবেন: ওজন নিয়ন্ত্রণে রাখতে রাতে অল্প পরিমাণ খাবার খেতে হবে। স্বাস্থ্য অনুযায়ী ১টা বা ২টা রুটি ও কিছু সবজি রাখতে পারেন। পাশাপাশি ডিম, মাছ, মাংস, সোয়াবিন ও পনিরের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারও রাখতে পারেন ডায়েটে। এতেই ওজন কমবে। তাই বলে রাতে ১১টা-১২টায় খাবার খাওয়া যাবে না। এতে খাবার ঠিকমতো হজম হবে না। এ ছাড়া অল্প সময়ে উপকার পেতে কোনো পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করে নিতে পারেন।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন