নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০১:১২ পি.এম
ছোট্ট শিশু ফায়েজ আবু আতায়ার। সাত মাস আগেই গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার মধ্যেই জন্ম তার। সে বোঝে না যুদ্ধ বা হানাহানি কী জিনিস। কিন্তু গাজার নির্মম বাস্তবতা থেকে রেহাই পায়নি ফায়েজ। মাত্র সাত মাস বয়সেই তীব্র অপুষ্টির কারণে গত সপ্তাহে মারা গেছে ছোট্ট ফায়েজ।
ইসরায়েলের হামলা আর ত্রাণসংকটের কারণে গাজায় তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। খাবার না পেয়ে অনেক শিশুই তীব্র অপুষ্টিতে ভুগছে। গতকাল সোমবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী ৩৫ হাজারের বেশি শিশু খাবার, পুষ্টিকর পরিপূরক উপাদান ও টিকা সংকটের কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। গণমাধ্যম কার্যালয় জানায়, এই শিশুরা তীব্র মাত্রায় পুষ্টিহীনতায় ভুগছে।
এদের স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে এবং এরা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সেইভ দ্য চিলড্রেনের এক কর্মকর্তা জানান, ত্রাণ সংস্থাগুলো গাজার পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে। সেখানে অত্যাধিক শোচনীয় পর্যায়ের অপুষ্টি, বিশেষ করে শিশুদের অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে। আর দুর্দশা পরিস্থিতি পুরোটাই মানুষের সৃষ্টি।
জাবালিয়া ও বেইত হানুন ‘বিপর্যয়কর এলাকা’
উত্তর গাজার জাবালিয়া ও বেইত হানুনকে বিপর্যয়কর এলাকা বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের পৌর কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর টানা ২০ দিনের অভিযানে শরণার্থীশিবিরসহ জাবালিয়া শহরের বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার তারা অভিযান শেষ করার ঘোষণা দিলে লোকজন শরণার্থীশিবিরে ফিরতে শুরু করে।
যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন নিয়ে সংশয়
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলে ধরা যুদ্ধবিরতি প্রস্তাবের তিন দিন পরও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। হামাস বাইডেনের চুক্তিটি নিয়ে আগ্রহ দেখালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে যাবেন কি না তা অনিশ্চিত।
এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হবে কি না সংশয় বাড়ছে। তবে যুক্তরাষ্ট্র আশা করছে, গাজায় যুদ্ধবিরতি দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলে ধরা প্রস্তাব হামাস গ্রহণ করলে ইসরায়েলও তাতে ইতিবাচক সম্মতি দেবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ