নবীন নিউজ, ডেস্ক ০১ জুন ২০২৪ ০৪:৪৫ পি.এম
শিশু থেকে বৃদ্ধ সবার শরীরের জন্যই উপযোগী একটি তরল খাবার দুধ। দুধে রয়েছে একাধিক পুষ্টি উপাদান । তবে খাওয়ার আগে দুধ জ্বাল দেওয়ার ভুলে এর পুষ্টিগুণ নষ্ট হচ্ছে কি না, সে বিষয়ে অনেকেরই হয়তো ধারণা নেই।
বর্তমানে অধিকাংশ মানুষই প্যাকেটজাত তরল দুধ কিনে খান। আর সেটি ফুটিয়ে নিয়ে তবেই পান করা হয়। অনেকে তো একাধিকবার একই দুধ গরম করে পান করেন। তবে ঠিক কতবার জ্বাল দেওয়া যায় দুধ? বেশি দুধ গরম করলে কিংবা বারবার জ্বাল দিলে কি সত্যিই এর পুষ্টিগুণ কমে যায়, সে বিষয়ে জানেন কী?
বিশেষজ্ঞদের মতে, ফোটানো দুধ খাওয়া স্বাস্থ্য়ের জন্য উপকারী। প্যাকেটজাত দুধে অনেক সময় ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে। যা থেকে পেটে সংক্রমণ হতে পারে। সেই ঝুঁকি এড়াতেই দুধ ফুটিয়ে নেওয়া উচিত।
তবে যে ধরনের দুধ হোক না কেন, এক থেকে দুইবার জ্বাল দেওয়াই যথেষ্ট। এর থেকে বেশি দুধ জ্বাল দিলে দুধে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। ফলে পুষ্টিগুণ কমে যায়। একাধিকবার দুধ জ্বাল দিলে এতে উপস্থিত প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়।
দুধে উপস্থিত ভিটামিন ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। বারবার দুধ জ্বাল দিলে এই ভিটামিনের পরিমাণ কমে যায়, ফলে ক্যালশিয়াম শোষণের ক্ষমতা কমে যায়। এর ফলে হাড় ও দাঁতের স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব পড়ে।
দুধের পুষ্টিগুণ বজায় রাখতে গেলে অল্প আঁচে, সামান্য পানি মিশিয়ে এটি ফোটানো উচিত। অনেকের ধারণা, পুরো দুধ একবার ফুটিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে। তারপর যতটুকু দরকার সেটুকু বের করে প্রয়োজন মনে করলে জ্বাল দিয়ে ব্যবহার করা যেতে পারে। এতেও কিন্তু পুষ্টিগুণ কমতে পারে।
দুধ জ্বাল দেওয়ার সঠিক উপায় কী?
যতক্ষণ দুধ গরম করবেন, ততক্ষণ একটি কাঠের চামচ দিয়ে দুধ মাঝে মধ্যে নাড়িয়ে যেতে হবে। তাহলে সর পড়বে না। দুধের যাবতীয় উপাদানও ঠিক থাকবে। বেশি আঁচে বা উচ্চ তাপে যে কোনো খাবার রান্না করলেই সেটি পুষ্টি হারায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
দুধের ক্ষেত্রেও এটা ঠিক। প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে নিন। বেশি আঁচে কিছুক্ষণ রেখেই আঁচ কমিয়ে দিন। অল্প আঁচে দুধ ফোটানোই ভালেঅ। এরপর কিছুক্ষণ পরপর চামচ দিয়ে দুধ নাড়তে হবে। ফুটতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিন। তারপর রেখে ঠান্ডা করে পান করুন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা