ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিলের অপেক্ষা বাড়তে থাকে হেক্সার চক্র পূরণের আশায়। এশিয়ায় ২০০২ সালে রোনালদো-রোনালদিনহোদের হাত ধরে ৫ম বার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল।
এরপর থেকে হেক্সার জন্য কেবলই অপেক্ষা বেড়েছে তাদের। তবে ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিবারই ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে সেলেসাওদের।
তবে ফুটবলের আরেক সংস্করণে ঠিকই নিজেদের জাত চিনিয়েছে ব্রাজিল। বিচ ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল অনেক আগে থেকেই। রবিবার তা আবার দেখা গেল দুবাইয়ে। ইতালিয়ানদের স্বপ্নভঙ্গ করে বিচ সকার ওয়ার্ল্ড কাপে রেকর্ড ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের ছেলেরা।
রবিবারের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে ব্রাজিল। ২০০৫ সাল থেকে শুরু হওয়া আধুনিক ফরম্যাটের বিচ সকার বিশ্বকাপে এটি তাদের ষষ্ঠ শিরোপা। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন সদ্যই বিচ সকারে বিশ্বসেরার খেতাব পাওয়া ফুটবলার রদ্রিগো।
যদিও পুরো ম্যাচটা একেবারেই যে প্ল্যানমতো এগিয়েছে এমন বলার সুযোগ নেই। ম্যাচের দুই দফায় পিছিয়ে পড়েছিল ব্রাজিলিয়ানরা। জেনোভালির গোলে প্রথম এগিয়ে যায় ইতালি। ব্রাজিলকে পরে সমতায় ফেরান রদ্রিগো। তারই গোলে আবার এগিয়ে যায় সেলেসাওরা। তবে ফজ্জিনি সমতায় আনেন ইতালিকে।
শেষদিকে অবশ্য ব্রাজিলের আক্রমণের সামনে পেরে উঠেনি ইতালি। একের পর এক গোলে ইতালিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে রেকর্ড চ্যাম্পিয়নরা। ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এদিন বিচ সকারের ফাইনালে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রদ্রিগো। হয়েছেন ম্যাচসেরাও। আর তারই সুবাদে মূল বিশ্বকাপে না পারলেও বিচ সকারে অন্তত হেক্সার স্বপ্ন পূরণ করেছে ব্রাজিল।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ