রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

নবীন নিউজ, ডেস্ক ২৭ আগষ্ট ২০২৫ ০৬:৩৮ এ.এম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দেবীডুবা ইউনিয়নের গালান্ডি এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় এবং একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে অনলাইন জুয়া পরিচালনার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়। ধনঞ্জয় রায় নামে এই চক্রের একজন সদস্য পলাতক রয়েছে।

অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন ফোন, ১৬টি সিমকার্ড, একটি সিপিইউ, দুটি ক্যামেরা, তিনটি রেজিস্টার এবং নগদ ২৪ হাজার টাকা জব্দ করে যৌথবাহিনী। পরে অভিযান শেষে আটকদের জব্দকৃত আলামতসহ দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন