নবীন নিউজ, ডেস্ক ০১ জুলাই ২০২৪ ১০:০৯ এ.এম
দীর্ঘদিন ধরেই দুই স্ত্রীকে নিয়ে একত্রে সংসার করছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রীদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি। যে কারণে ‘বিগ বস’-এর এবারের আসরে ডাক পেয়েছেন এই যুবক ও তার দুই স্ত্রী। তিনজনই অংশ নিয়েছেন আলোচিত এই রিয়্যালিটি শোতে। প্রতিযোগীতায় তাদের অংশগ্রহণের পর থেকেই নানা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
কীভাবে দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকের সঙ্গে সহাবস্থান করেন আরমান, তা নিয়ে উঠছে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুগামিতা নিয়েও চলছে আলোচনা। এর মধ্যে আরমানের আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।
আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই অভিযোগ শুনে নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন আরমান।
কয়েক বছর আগের ঘটনা। একটি হোটেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গিয়ে ওঠেন আরমান। সেই সময় কৃতিকার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ইউটিউবারের। কৃতিকা দাবি করেন, আরমান তার বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। এই শুনে ৬ তলা ভবন থেকে লাফানোর চেষ্টা করেছিলেন আরমান। ঘটনা শুনে হোটেলে পৌঁছে যান প্রথম স্ত্রী পায়েলও। স্থানীয় লোকজনও ভিড় করেন হোটেলের পাশে। ছয় তলা থেকে লাফানোর হুমকি দিতে থাকেন আরমান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি সামাল দেয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে আরমান জানান, পায়েলই প্রথম গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনেন। ইউটিউবার দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।
জানা যায়, আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। এরপর স্ত্রী পায়েলের বান্ধবী কৃতিকাকেও বিয়ে করেন আরমান। সেটাও পায়েলকে ডিভোর্স না দিয়েই।
২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে তাদের তিনজনের সংসারে রয়েছে ৪টি সন্তান।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’