বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

গরমে করলা খেলে কী উপকার পাওয়া যাবে

নবীন নিউজ, ডেস্ক ২৯ এপ্রিল ২০২৪ ০৪:৪০ পি.এম

সংগৃহীত

প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। গরমে খাবারের প্রতি মানুষের অনিহা দেখা যায়। কিন্তু গ্রীষ্ককালে তিতা খাওয়া প্রয়োজন। গরমে যদি সুস্থ্য থাকতে চান তাহলে আপনার খাবারের প্লেটে রাখুন তেতো জাতীয় খাবার। প্রতিদিনের খাবারে না হলেও অন্তত সপ্তাহে চার দিন তিতা খাওয়া দরকার বলেই মনে করেন পুষ্টিবিদরা।

তেতো কথা শুনতে কেউ পছন্দ না করলেও তেতো খাবার কিন্তু খেতে ভালোবাসেন অনেকেই। বাঙালির কাছে তিতা বলতে মূলত উচ্ছে, করলা, নিমপাতা, সজনে ডাঁটা বা ফুল। এ ছাড়া আছে মেথি, কালমেঘ বা থানকুনি, আছে হেলেঞ্চাও। এ সবের নাম শুনলেই অনেকের ঠোঁটে বিরক্তি আসে। কিন্তু তিতার অনেক গুণ। জানলে মন বদলাবে অনেকেরই।

ভাজি বা ভর্তা করলার কদর অনেক। করলা রুচিবর্ধক সবজি। গরম একথালা ভাতের সঙ্গে তেতো করলার ভাজি হলে যেন আর কিছু লাগে না! তবে সবারই যে পছন্দ তা কিন্তু নয়, বরং তেতো স্বাদের ভয়ে করলা থেকে দূরেও থাকেন অনেকে। করলার ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। নিয়মিত করলা খেলে রোগবালাই দূরে পালাবে। পুষ্টিবিদরা বলছেন, এ গরমে স্বস্তি দেবে করলা, শরীর সুস্থ রাখবে।

যেসব কারণে করলা খাবেন—

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: করলায় ভিটামিন এ, সি রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি মাইক্রোবিয়াল সমৃদ্ধ। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। সংক্রমণ বাধা তৈরি করে। সর্দি, ফ্লু এবং সংক্রমণের মতো অসুস্থতার ঝুঁকি কমায়। সামগ্রিক সুস্থতা বজায় রাখে।

চুলের সমস্যা সমাধান করে: জিঙ্ক আর বায়োটিনও থাকে অনেকটাই। ফলে আপনার চুল ক্রমশ শক্তিশালী ও মসৃণ হয়ে ওঠে৷ খুশকি কমে যায়, চুলের ডগা ফাটে না আগের মতো। করলার রস আর দই মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন।

হার্টের সুস্থতা: করলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম, আয়রন, ভিটামিন সি থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। করলা দিয়ে তৈরি খাবার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পারে।

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: করলা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে। করলার মধ্যে থাকা রাসায়নিক শরীরে গ্লুকোজের মাত্রা কমাতে পারে। ডায়াবেটিক রোগীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীরা প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই করলা রাখুন, এর পলিপেপটাইড বি আপনার সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। যে রোগীর ব্লাড সুগার মাত্রা খুব বেশি, তিনি যদি প্রতিদিন ৪০ মিলি এগুলির মধ্যে যে কোনও একটির বা সব কটির রস করে এক গ্লাস জলের সঙ্গে খান তবে উপকার অনেক। যাঁদের ব্লাড সুগার লেভেল বর্ডারলাইনে তাঁরাও ২০ মিলি তেতোর রস এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারে।

ওজন হ্রাস: করলাতে খুব কম ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকে। তাই এটি ওজন কমাতে গুরুত্বপূর্ণ। এতে এমন যৌগ রয়েছে যা চর্বি বিপাককে সাহায্য করতে পারে এবং হজমের উন্নতি করতে পারে। করলা অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। অতিরিক্ত খাবার তাগিদ কমিয়ে দেয়।

হজম শক্তি বাড়ায়: করলা পাচনতন্ত্রের সঠিক কার্যকারিতায় সহায়তা করে। এটিতে খাদ্যতালিকাগত ফাইবার রয়েছে, যা নিয়মিত মলত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এনজাইমের নিঃসরণকে উদ্দীপিত করে বদহজম, ফোলাভাব এবং অন্যান্য হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করতে পারে। হজমের সমস্যা সমাধানে উচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রক্ত পরিশুদ্ধ: নিয়মিত করলা খেলে রক্ত পরিশুদ্ধ থাকে। ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস করলার রস খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। এই জুস আপনার শরীর থেকে সব টক্সিন বের করতে সাহায্য করবে, তাই ত্বক আর চুল হয়ে উঠবে ঝকঝকে উজ্জ্বল। বলিরেখা পড়বে না, দীর্ঘদিন তারুণ্য বজায় থাকবে।

চুলকানি বা ফোড়ার সমস্যা সমাধানে: লেবু আর করলার রসের মিশ্রণও খুব কার্যকর। মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। যারা বছরের এই সময়টায় মূলত আবহাওয়ার কারণে ব্রণ, চুলকানি বা ফোড়ার সমস্যায় ভোগেন তারাও নিয়মিত করলার রস খেয়ে দেখতে পারেন।

এছাড়াও প্রচুর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে বলে করলার রস চোখের জন্য বেশ উপকারী। ভিটামিন সি বাঁচাবে ত্বকের সমস্যা থেকে।

নবীন নিউজ/জেড
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা