রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শীতের সবজি বাজারে, চড়া আলু-পেঁয়াজের দাম

নবীন নিউজ ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ০১:৪৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানীর নিত্যপণ্যের বাজার যেন কিছুতেই স্থির হচ্ছে না। একটি পণ্যের দাম কমার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে আরেকটির দাম। তাতে বিপাকে পড়ছে স্বল্প ও নির্ধারিত আয়ের মানুষগুলো।

এমন সময়ে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে আসছে শীতকালীন সবজি। এরই মধ্যে ঢাকার কাঁচাবাজারগুলোতে বেশ কয়েক ধরনের শীতের সবজির দেখা যাচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও সরবরাহ বাড়ায় এসব সবজি ভূমিকা রাখছে বারোমাসি সবজির দাম কমাতে। তবে আলু আর পেঁয়াজের দাম এখনো চড়া।

বুধবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বাজারে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি এলেও দাম তুলনামূলক বেশি। ছোট আকারের একেকটি কপি ৫০-৬০ টাকা পিস, ছোট আকারের লাউ ৪০-৫০ টাকা, মাঝারি আকারের লাউয়ের দাম ছিল প্রতিপিস ৫০-৬০ টাকা।

এছাড়া বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ১০০ টাকা, করলা ৫০ টাকা, বরবটি ৩০ টাকা, বেগুন মানভেদে ৫০-৬০ টাকা, টমেটো ১৩০ টাকা, শিম ১১০ টাকা, পেঁপে ২৫ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, পটল ৩০ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙ্গা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ২৫০ টাকা, কলার হালি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ থেকে ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁইশাক ৫০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

কারওয়ানবাজারসহ কিছু স্থানে দেখা যায় ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৪০ টাকা, লাল ফার্মের ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে খচরা পর্যায়ে পাড়া মহল্লায় ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এছাড়া হাঁসের ডিম ডজন প্রতি ২২০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

মুরগির বাজার ঘুরে দেখা যায় প্রতিকেজি ব্রয়লার আকার অনুযায়ী মুরগি ১৯০-২০০ টাকা এবং সোনালি মুরগি মানভেদে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৫২০ থেকে ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংসের কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এছাড়া পেঁয়াজ ১৫০ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬১ টাকা, কাটারি নাজির ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমনধানের চাল ৯০ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও’র চাল ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) রুই মাছ ৪০০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৮০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাশ ২১০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি কই ১ হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৯০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ভারতীয় জিরা কেজিপ্রতি প্রায় ৭৮০ টাকা, শাহী জিরার কেজি ১৬৬০ টাকা, মিষ্টি জিরার কেজি ২৪০ টাকা, পাঁচফোড়নের কেজি ২০০ টাকা, মেথির কেজি ১৫০ টাকা, চিনাবাদামের কেজি ১৬০ টাকা, কাজু বাদামের কেজি এক হাজার ৬০০ টাকা, পেস্তা বাদামের কেজি দুই হাজার ৭৫০ টাকা, ত্রিফলার কেজি ১৫০ টাকা, জয়ফলের কেজি ৮০০ টাকা, তেজপাতার কেজি ১৮০ টাকা, সাদা গোলমরিচের কেজি ১ হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা, গোলমরিচের কেজি এক হাজার ২০০ টাকা, ধনিয়ার কেজি ২৫০ টাকা, সরিষার কেজি ১০০ টাকা, কিসমিসের কেজি ৫২০ থেকে ৫৪০ টাকা, এলাচের কেজি তিন হাজার ৮০০ টাকা, কালো এলাচের কেজি ৩ হাজার টাকা, লবঙ্গের কেজি ১ হাজার ৭০০ টাকা, জয়ত্রির কেজি দুই হাজার ৯০০ টাকা, পোস্তদানার কেজি এক হাজার ৮০০ টাকা, আলুবোখারার কেজি ৫৫০ টাকা, দারুচিনির কেজি ৫৫০ টাকা, খোলা হলুদের গুঁড়ার কেজি ৩৭০ টাকা, খোলা মরিচের গুঁড়ার কেজি ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে মসলার দামে ভিন্নতা রয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন