নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৬ পি.এম
রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। শীতকালীন সবজির যোগান বৃদ্ধির সুফল মিলছে বাজারে। ৫০ থেকে ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। তবে করলা ও টমেটোর কেজি এখনও শতক ছাড়িয়ে। আগামী সপ্তাহে সবজির দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে, আমদানি করা পেঁয়াজের সরবাহ থাকায় দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। তবে নতুন আলু বাজারে এলেও পুরনো আলুর বাজার উর্ধ্বমূখী। প্রতি কেজি পুরনো আলু ৭৫ টাকা ও নতুন আলু ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
একজন বিক্রেতা বলেন, পুরো পেঁয়াজের বাজার সিন্ডিকেটের হাতে ছিল। এখনও অনেক পেঁয়াজ গুদামে পড়ে রয়েছে। পাতা বের হওয়া পেঁয়াজ এখন যে দামে বিক্রি হচ্ছে, ভালো অবস্থায়ও একইদামে সেই পেঁয়াজ বিক্রি করা যেত। কিন্তু সিন্ডিকেটের কারণে তা পারা যায়নি।
অপরদিকে, ভরা মৌসুম হলেও বাজারে মাছের দাম বেশ চড়া। নদ-নদী, খাল-বিলের মাছে বাজার সয়লাব। তাছাড়া সাগরের মাছের যোগানও সন্তোষজনক। কিন্তু দামে এর প্রভাব পড়নি। মাছের চড়া দামে নাকাল ক্রেতারা। বেশিরভাগ মাছের চড়া দাম ধরে রেখেছেন বিক্রেতারা। চাষের তেলাপিয়া ও পাঙ্গাস প্রতিকেজি দুইশর আশেপাশে পাওয়া গেলেও বেশিরভাগ মাছের জন্য পাঁচশত থেকে ছয়শত টাকা গুনতে হচ্ছে। তাছাড়া চিংড়ি, আইড়, বোয়ালসহ নদ-নদীর মাছ হাজার টাকার ওপর বিক্রি হচ্ছে। দুই হাজার টাকায় মিলছে এককেজি আকারের ইলিশ।
একজন ক্রেতা বলেন, এখন মাছের দাম কমার কথা থাকলেও বাজারে তার চিহ্ন নেই। মাছের দাম আমার বাজেটের চেয়ে বেশি। ফলে মাছ কম কিনে সবজির দিকে ঝুঁকতে হচ্ছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন