নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০২:১২ পি.এম
ছবি- সংগৃহীত।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর খুচরা বাজারসহ আশপাশের বাজারগুলোতে সবজির দাম কমতে শুরু করেছে। দীর্ঘদিনের সবজির উচ্চমূল্যে বিপাকে থাকা সাধারণ মানুষ এখন কিছুটা স্বস্তি পাচ্ছেন। স্বল্প মূল্যে বিভিন্ন প্রকার সবজি কিনতে পেরে ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বীরগঞ্জ পৌর বাজার ও পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, দেশি নতুন পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা এবং পাইকারি আড়তে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি নতুন আলু খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা এবং আড়তে ৫৫ টাকা এবং সাদা আলু (ডায়মন্ড) খুচরায় ৫০ টাকা এবং আড়তে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।
ভালো মানের বেগুন খুচরা বাজারে প্রতি কেজি ৩০ টাকা এবং আড়তে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি খুচরায় ৪০ টাকা এবং আড়তে ৩৫ টাকা। গাজর খুচরায় ৫০ টাকা এবং আরতে ৪৫ টাকা।
বাঁধাকপি এবং ফুলকপি খুচরায় প্রতি কেজি ২০ টাকা এবং আড়তে ১৩ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
টমেটোর দাম প্রতি কেজি খুচরায় ৬০ টাকা এবং আড়তে ৫৫ টাকা। নতুন আদা খুচরায় ১২০ টাকা এবং আড়তে ১০০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি খুচরায় ৫০ টাকা এবং আড়তে ৪০ টাকা।
মূলা প্রতি কেজি খুচরায় ১৫ টাকা এবং আড়তে ১০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর বাজারের কাঁচামাল খুচরা বিক্রেতা মো. মোজাম্মেল হক জানান, সবজির সরবরাহ বাড়ার ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।
সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের ক্রেতা মো. নুরুল ইসলাম বলেন, ‘আগের চেয়ে সবজির দাম অনেক কমেছে, যা দেখে খুব খুশি লাগছে।’
সবজির দাম কমায় বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিক্রেতারাও সন্তুষ্ট, কারণ বিক্রি আগের তুলনায় ভালো হচ্ছে।
বাজারে এভাবে দাম সহনীয় থাকলে সাধারণ মানুষের জন্য এটি হবে বড় ধরনের স্বস্তির বিষয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন