নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০৪:২৩ পি.এম
ছবি- সংগৃহীত।
অনেকেই ইফতারে কাটলেট খেতে পছন্দ করেন। কাটলেট মাংস দিয়ে তৈরি করা হলেও আপনি সুস্বাস্থ্য নিশ্চিতে বাড়িতে সবজি দিয়েও তৈরি করতে পারেন মজাদার কাটলেট।
সবজি কাটলেট তৈরি করতে পছন্দমতো কয়েকটি সবজি বেছে নিতে পারেন। সারাদিন রোজা রাখার পর শরীরে পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ করতে সবজি কাটলেট দারুণ কাজ করে। আসুন এক নজরে দেখে নিই, বাড়িতে সবজি কাটলেট তৈরির সহজ একটি রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ: ভেজিটেবল কাটলেট তৈরি করতে আপনার প্রয়োজন হবে বিট কুচি ১/২ কাপ, গাজর কুচি ১ কাপ, পেঁপে কুচি ১ কাপ, বাঁধাকপি কুচি ১/২ কাপ, ৫টি সিদ্ধ আলু ৩ কাপ, তেল ১ কাপ, কাজুবাদাম কুচি ২ চা চামচ, কিশমিশ ১০টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, জিরা গুঁড়ো ১/২ চা চামচ, গরম মশলা ১/২ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ময়দা বা কর্নফ্লাওয়ার ১ কাপ, লবণ পরিমাণমতো, ব্রেডক্র্যাম্ব ২ কাপ।
যেভাবে তৈরি করবেন: ভেজিটেবল কাটলেট তৈরি করতে প্রথমে সবজিগুলো ধুয়ে গ্রেট বা কুচি করে নিন। গ্যাসের চুলায় সসপ্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তাতে টুকরো করা কাজুবাদাম দিয়ে নাড়ুন। তারপর এতে যোগ করুন কিশমিশ। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ুন।
পেঁয়াজের রং বাদামি হয়ে গেলে তাতে দিয়ে দিন আদা রসুন পেস্ট। আরও কিছুক্ষণ রান্না করে সসপ্যানে গ্রেট করে রাখা সবজি দিয়ে ভালোভাবে মেশান। তারপর লবণ, জিরা গুঁড়ো, গরম মসলা, চাট মসলা দিয়ে রান্না করুন ২ মিনিট। কিছুক্ষণ পর সসপ্যানে সিদ্ধ আলুগুলো কেটে দিয়ে দিন। এর ১ মিনিট পর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে আলুগুলো ম্যাশ করে নিন।
এবার সবজি ও আলুর মিশ্রণটি তৈরি হয়ে গেলে হাতে অল্প অল্প নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিন। ময়দার সঙ্গে পরিমাণতো পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। তবে খুব ঘন বা খুব পাতলা করবেন না। এবার ময়দার মিশ্রণে বিটের কাটলেট ডুবিয়ে নিয়ে কাটলেটের উভয় পিঠে ভালো করে ব্রেডক্র্যাম্ব মাখিয়ে নিন। কাটলেটগুলো ২০ মিনিট ফ্রিজে রেখে দিন (চাইলে একটি এয়ারটাইট বক্সে ব্রেডক্র্যাম্ব মেশানো কাটলেট সংগ্রহ করে রাখতে পারেন এক সপ্তাহের মতো)।
এখন সসপ্যানে তেল গরম করুন। তারপর এক একটা কাটলেট গরম তেলে দিয়ে ভালো করে ভাজুন। উভয় পিঠ ভালো করে ভাজুন যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়। ভাজা হলে প্লেটে সাজিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন সবজি কাটলেট।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?