নবীন নিউজ, ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ১০:২৫ এ.এম
ভিটামিন সি-কে শরীরের ‘পাওয়ার হাউস’ বলা হয়। ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠা ঠেকাতে ভিটামিন সি-র জুড়ি নেই। কিন্তু আপনি কি জানেন, সি ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
মানবদেহের জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা হার্ট ভালো রাখে এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ থেকেও আমাদের রক্ষা করে। যে কোনো ক্ষত কিংবা সংক্রমণ দ্রুত সারিয়ে তুলতেও ভিটামিন সি-র জুড়ি নেই। দাঁত এবং মাড়ি থেকে রক্তপাত, জয়েন্টের ব্যথা দূর করতে কাজ করে ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও দ্রুত বাড়ায় এটি।
অবসাদ ও ক্লান্তি দূর করতেও ভিটামিন সি দারুণ কাজ করে। ভিচামিন সি-র এতসব উপকারী গুণের কারণে বেশিরভাগ মানুষই সর্দি-কাশি-জ্বর দ্রুত সারাতে ভিটামিন সি খাওয়ানো কার্যকরী বলে মনে করেন।
কিন্তু শরীরে এর অভাব দেখা দিলেই নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। চিকিৎসকরা বলছেন ভিটামিন সি এর অভাবে শরীরে বেশ কিছু সমস্যার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। হেলথলাইন এর প্রতিবেদন অনুযায়ী এগুলো হলো-
১। দাঁত এবং মাড়ি থেকে রক্তপাত: দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের ভিটামিন সি এর ঘাটতির কারণে কোলাজেনের গঠন দুর্বল হয়, ফলে মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্তপাত হওয়ার মতো ঘটনা ঘটে। তাছাড়া এই ঘাটতি মারাত্মক আকার ধারণ করলে, দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
২। ক্লান্তি ও দুর্বলতা: ভিটামিন সি এর অভাবে সবসময় ক্লান্তি বোধ হবে। এর অভাবে দুর্বল অনাক্রমতা এবং রক্তাল্পতাও হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে, কাজ করায় অনীহা, আলস্য এবং খিটখিটে মেজাজ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
৩। জয়েন্টের ব্যথা: জয়েন্টের কার্টিলেজ প্রাথমিকভাবে কোলাজেন দিয়েই তৈরি। তাই ভিটামিন সি এর অভাবে, হাড়ের চারপাশের কম প্যাডিং হয়। এর ফলে একটুতেই জয়েন্টে ব্যথা অনুভব হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে জয়েন্ট এবং হাড়ের চারপাশে প্রদাহ ও ফোলাভাবও দেখা দিতে পারে।
৪। শুষ্ক ত্বক: ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি এর অভাব, ত্বককে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠার পাশাপাশি কুঁচকে যায়।
৫। ঘা না শুকানো: ভিটামিন সি কোলাজেন উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই শরীরে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে ক্ষত বা ঘা নিরাময় প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির হয়। তাছাড়া ভিটামিন সি এর অভাবে রোগ সংক্রমণের বিস্তারও বৃদ্ধি পেতে পারে।
৬। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা: ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে অত্যন্ত সহায়ক। তাই শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এ কারণে বেড়ে যায় ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
৭। ওজন ও মেদ বৃদ্ধি: আকস্মিক ওজন বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হতে পারে ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর অভাবে ওজন বৃদ্ধি পেতে পারে। ভিটামিন সি এর অভাবে বিশেষ করে পেটে চর্বি জমার প্রবণতা বাড়তে শুরু করে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা