নবীন নিউজ ডেস্ক ০২ এপ্রিল ২০২৪ ১২:০২ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীবাসীর কাছে যানজট খুবই সাধারণ একটি বিয়ষ। শহরটিতে বসবাস করা প্রতিটি মানুষই প্রতিদিন যানজটের সাক্ষী হয়ে থাকেন। এই যানজটের কারণে সৃষ্ট দুর্ভোগে বিভিন্ন স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। এবার চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) তেমনই এক ঘটনা ঘটেছে।
রাজধানীর যানজটের কারণে ডিপিএলের দুটি ম্যাচ স্থগিত করতে হয়েছে। স্থগিত হওয়া এই ম্যাচ দুটি বুধবার (৩ এপ্রিল) মাঠে গড়াবে বলে জানিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের মাঠে নামার কথা ছিল। কিন্তু ম্যাচ দুটি মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে।
রাজধানীর অদূরে সাভারে তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে কোনো দল পৌঁছাতে পারেনি। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর জোড়পুল এলাকায় এক দুর্ঘটনা ঘটে। তাতে বন্ধ হয় যান চলাচল, দেখা দেয় তীব্র যানজট।
চলমান ডিপিএলে এর আগেও যানজটের কারণে মাঠে পৌঁছাতে দেরি হয়েছে বিভিন্ন দলের। তাতে ওভার কমিয়ে খেলা শুরু করতে হয়েছে। আবার দেরি হওয়ার কারণে অধিনায়ককে ছাড়াই খেলা চালিয়ে যেতে হয়েছে।
গেল ১৪ মার্চ যানজটের কবলে পড়ে ম্যাচ অর্ধেক মাঠে গড়ানোর পরে হাজির হয়েছিলেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। তিনি ওপেনিংয়েও নামতে পারেননি। তার বদলে মোহাম্মদ মিথুন টস করেন এবং খেলা চালিয়ে নেন।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ